[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদশিক্ষাচাকসু নির্বাচন ১২ অক্টোবর

তফসিল ঘোষণা

চাকসু নির্বাচন ১২ অক্টোবর

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ৩৫ বছর পর এ নির্বাচন হতে যাচ্ছে ক্যাম্পাসে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

এসময় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী, ১ সেপ্টেম্বর প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা, আপত্তি গ্রহণ করা হবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বিতরণ ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর, জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা। যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে, প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ২৫ সেপ্টেম্বর।

ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে সর্বশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক (জিএস) হন আজিম উদ্দীন।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this