[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদআইন-আদালতচট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে আহত হওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে সোমবার (১ সেপ্টেম্বর) মামলাটি করেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের একেএম নুরুল্লাহ (২২) নামের এক শিক্ষার্থী।

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগের প্রধান এনামুল করিম, সাইফ পাওয়ার টেকের এমডি তরফদার রুহুল আমিন, আইনজীবী রানা দাশগুপ্ত, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ, শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক এমপি মুজিবুর রহমান ও শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট তাসমিন আক্তার নিসাত জানান, এক বছর আগে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে আহত হওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।

আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট নগরের নিউমার্কেট–সংলগ্ন রেলওয়ে জামে মসজিদের সামনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেন বাদী। মামলার আসামিদের নির্দেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান। সেদিন বাদী গুলিবিদ্ধ হন। বাদীর দুই পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। বাদী চিকিৎসাধীন থাকায় ও জড়িত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করতে সময় লাগে, যার কারণে মামলা করতে দেরি হয়।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this