[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদধর্মযেদিন থেকে শুরু হতে পারে ২০২৬ সালের রোজা

যেদিন থেকে শুরু হতে পারে ২০২৬ সালের রোজা

প্রকাশিত :

নিউজলাইন ডেস্ক

spot_img

মুসলমানদের কাছে রমজান পবিত্র মাস হিসেবে আখ্যায়িত। যা বেশ গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে। কেননা পবিত্র ও মহিমান্বিত এ মাসটির অনেক তাৎপর্য ও ফজিলত রয়েছে। জানা গেছে, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে।

গালফ নিউজ জানায়, জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী- ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি থেকে। আরব বিশ্বের বেশিরভাগ দেশে এর আগের সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে।

তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখা সাপেক্ষে দেওয়া হবে। আরবি মাস শাবানের ২৯তম দিন রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়।

প্রত্যেক দেশের চাঁদ দেখা কর্তৃপক্ষ অথবা ধর্মবিষয়ক সংস্থা রমজান মাস শুরু ও শেষের তারিখ ঘোষণা করে থাকে। চন্দ্রচক্র অনুসরণ করে মূলত ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। এ কারণে প্রতিটি মাসই নতুন অর্ধচন্দ্র দেখে শুরু ও শেষ হয়।

যেহেতু চন্দ্র মাসগুলো সৌর মাসের চেয়ে ছোট, তাই ইংরেজি বর্ষপঞ্জিকায় প্রতিবছর আরবি মাসগুলো ১০ থেকে ১১ দিন পিছিয়ে যায়। এ জন্য শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত বা বসন্ত- সব ঋতুতেই পবিত্র রমজানের ছোঁয়া পাওয়ার সুযোগ পান রোজাদাররা।

রমজানের জন্য অপেক্ষা করেন বিশ্বের কোটি কোটি মানুষ। কারণ এই মাস সকলের জন্য শান্তির বার্তা বয়ে আনে বলে বিশ্বাস ইসলাম ধর্মাবলম্বীদের।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

রাউজানের পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে কঠিন চীবর দান সম্পন্ন

সঞ্জয় বড়ুয়া মু্ন্না (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী ধর্মগ্রাম পূর্ব আবুরখীল তালুকদার পাড়া...

রাঙ্গুনিয়ার বেতাগী রত্নাংকুর বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উপলক্ষে বুদ্ধপূজা ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

সনজয় বড়ুয়া মুন্না ঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী পুণ্যতীর্থভূমি সাগর বুদ্ধ পল্লী গ্রামে অবস্থিত...

পূর্ব আধার মানিক খ্যাতিপাড়া মানিক বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন

সনজয় বড়ুয়া মুন্না, রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী পূর্ব আধার মানিক খ্যাতিপাড়া মানিক...