[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলা৩০ বছর পর রাউজানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৩০ বছর পর রাউজানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাউজানে প্রায় তিন দশক ধরে পলাতক থাকা এক হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবু তাহের (৫৫) নামের ওই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে রোববার দিবাগত রাত ২টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

রাউজান থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আবু তাহের নোয়াপাড়া ইউনিয়নের সামমহারপাড়া এলাকার ছৈয়দ আহম্মদের ছেলে। ১৯৯৬ সালে একটি হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল ১৯৯৬ সালের ২৭ এপ্রিল। ওই দিন সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে ভিকটিম এমদাদুল হক ওরফে খোকনকে (পিতা: মৃত জোবায়দুল হক) তার বসতঘর থেকে জোরপূর্বক বের করে আনা হয়। এরপর আবু তাহেরসহ এজাহারভুক্ত অন্যান্য আসামিরা তাকে থ্রি-নট-থ্রি রাইফেল দিয়ে গুলি করে হত্যা করে। ভিকটিম খোকন রাউজান উপজেলার উত্তর কচুখাইন গ্রামের বাসিন্দা ছিলেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের মা হালিমা বেগম বাদী হয়ে আবু তাহেরকে এক নম্বর আসামি করে মোট ১৫ জনের বিরুদ্ধে রাউজান থানায় একটি মামলা (মামলা নং-১৩, তারিখ-২৭/০৪/১৯৯৬) দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে রাউজান থানা পুলিশ ১৯৯৭ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (অভিযোগপত্র নং-১৪) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত আসামি আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন।

আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে। অর্থদণ্ড অনাদায়ে আরও চার বছর সশ্রম কারাদণ্ড ভোগ করারও নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন- এর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। রবিবার রাত আনুমানিক ২টার দিকে রাউজান থানার এসআই মো. মামুন ভূইয়া, এএসআই সানুমং মারমা ও সঙ্গীয় ফোর্স নোয়াপাড়া ইউনিয়নের সামমহারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ ৩০ বছর পর পলাতক থাকা এই আসামিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this