[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলারাউজানে যুবদল কর্মী মজিব হত্যা: প্রধান আসামি নাঈম গ্রেপ্তার

রাউজানে যুবদল কর্মী মজিব হত্যা: প্রধান আসামি নাঈম গ্রেপ্তার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম::

​চট্টগ্রামের রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মোহাম্মদ মজিব (মজিব ভান্ডারী) হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. নাঈমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

​গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় পূর্ব বিরোধের জেরে মজিবকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুর্বৃত্ত। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মজিব ওই এলাকার স্থানীয় যুবদল কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

​পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা (মামলা নং-০৯, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন। মামলা হওয়ার পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানা পুলিশ যৌথভাবে তদন্তে নামে।

​তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর রাতব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সিএমপির বায়েজিদ এলাকা থেকে মামলার ১নং আসামি নাঈমকে গ্রেপ্তার করা হয়।

​রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, “হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

​গ্রেপ্তারকৃত নাঈমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this