[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামরাউজানে বৌদ্ধ বিহারে দুবৃত্তদের দেয়া অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের ক্ষোভ

রাউজানে বৌদ্ধ বিহারে দুবৃত্তদের দেয়া অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের ক্ষোভ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

ডেক্স রিপোর্ট : আবুরখীলে বৌদ্ধ বিহারে দুবৃত্তদের দেয়া অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
বুধবার রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব আবুরখীল তালুকদার পাড়া সংঘরাজ বিহারে বুধবার ভোর বেলা দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । এতে বৌদ্ধ বিহারের কিছু অংশ পুড়ে যায়।
ঘটনার বিবরনে জানা যায় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধাপাল ভিক্ষু আগুনে পোড়া গন্ধ পাওয়ার পর ঘুম থেকে উঠে দেখে বিহারে আগুন জ্বলছে ।
সংগে সংগে আগুন লেগেছে বলে চিৎকার করলে পাড়ার লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে ।
এতে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পায় এই বৌদ্ধ বিহার ।
এদিকে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে রাউজান উপজেলার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এস আই মামুন ও এ এস আই সানু মং মার্মা এবং স্থানীয় ইউপি সদস্য দিবস বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাউজান থানাকে অবহিত করেন ।

পরে স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান হোসাইন , সাবেক চেয়ারম্যান নসরুল্লাহ চৌধুরী লালু,বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন এর সভাপতি অঞ্চল কুমার তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ সংগঠন রাউজান উপজেলার সভাপতি ও বিএনপি নেতা দোলন বড়ুয়া সহ বিএনপির অংগসংগঠনের নেতৃবৃন্দ, গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ পুড়ে যাওয়া বৌদ্ধ বিহার পরিদর্শন করেন ।

এদিকে বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
এসময় তারা বলেন আবুরখীল একটি বিশাল বৌদ্ধ জনপদ হলেও এখানে সবধর্মের মানুষ সম্প্রিতির মাধ্যমে বসবাস করে আসছে যুগের পর যুগ । এই ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক যা আমাদের ধর্মীয় অনুভূতি ও এলাকার শান্তি-সম্প্রীতির উপর আঘাত হেনেছে।
স্থানীয়রা বলেন আমরা এই ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি এবং আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের অভিভাবক আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরুধ জানান স্থানীয় শান্তপ্রিয় গ্রামবাসী ও বিএনপি নেতৃবৃন্দ।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this