
রতন বড়ুয়া, চট্টগ্রাম : শুক্রবার ২০ মার্চ ২০২৬ রাউজান উপজেলার মধ্যম বিনাজুরী নীরব ভুমি অপ্রমাদ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদর্শানার্য, অভিধর্ম কথিক, সুদেশক বৌদ্ধ সাংঘিক ব্যাক্তিত্ব ভদন্ত পঞঞাদীপ মহাথের একক সদ্ধর্মদেশনা প্রদান করবেন ।
বহুজনের সুখের ও হিতের জন্য ধর্মদর্শন সেবক পরিষদ চট্টগ্রাম কতৃক আয়োজিত এই একক সদ্ধর্মদেশনা শ্রবন করার জন্য সকল ধর্মপিপাসু নরনারীবৃন্দদের আহবান জানিয়েছেন ।
আজ শুক্রবার দুপুর ২ ঘটিকায় এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান সুচির মধ্যে দুপুর ২.৩০ মিনিটে ত্রিশরনসহ পঞ্চ শীল গ্রহন,বিকাল ৩.০০ ঘটিকায় একক সদ্ধর্ম দেশনা ও বিকাল ৫ ঘটিকায় পূণ্য অনুমোদন ও সমাপ্তি ঘোষনা ।

