
রতন বড়ুয়া, চট্টগ্রাম: আপূরয়মাণ বৈশিষ্ট্যপালী লোকত্রাতা বিশ্বসৎসঙ্গের প্রাণপুরুষ যুগ-পুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র এর শুভ আবির্ভাব বর্ষ-স্মরণ ও রাউজান উপজেলা পশ্চিম গুজরা সৎসঙ্গ শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রাউজানের পশ্চিম গুজরায় ২ দিন ব্যাপী মহা-মহোৎসব শুরু হয়েছে।
শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পশ্চিম গুজরা শাখা কতৃক ২২ও ২৩ মার্চ ২০২৬ রবিবার ও সোমবার দুই দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
সাধারন সম্পাদক মিহির কান্তি দাশের সঞ্চালনায় পশ্চিম গুজরা জ্বালাকুমারী শিল্পীগোষ্ঠীর পরিচালনায় রবিবার বিকাল বেলায় অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভগবদগীতা ও সত্যানুরসরণ পাঠ প্রতিযোগিতা,সাংস্কৃতিক প্রতিযোগিতা সমবেত বিশ্বমঙ্গল বিনতি প্রার্থনা, সদগ্রন্থাদি পাঠ ।

সন্ধ্যায় এক আলোচনা শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পশ্চিম গুজরা শাখা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক উত্তম দে এর সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু দে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পশ্চিম গুজরা জ্বালাকুমারী মাতৃমন্দির পরিচালনা পরিষদের সভাপতি কাজল দে , সাধারন সম্পাদক মিহির কান্তি দাশ, অর্থ সম্পাদক সাগর দাশ, সহ-অর্থসম্পাদক অশোক দাশ, উৎসব উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জুয়েল কান্তি দে, সহ-অর্থসম্পাদক উত্তম মল্লিক।
এছাড়াও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঋত্বিক সংঘ এর সদস্য সচিব পাবনা এর সহ-প্রতি ঋত্বিক নিরঞ্জন দেবনাথ,চট্টগ্রাম জেলা সৎসঙ্গের প্রচার ও প্রকাশনা সম্পাদক সহ-প্রতি-ঋত্বিক সুমন চৌধুরী,সহ-প্রতিঋত্বিক ননী গোপাল দেবনাথ, সহ-প্রতিঋত্বিক সমর কান্তি দে, কেন্দ্রীয় ঋত্বিক সংঘ পাবনা এর সদস্য দোলন কান্তি দে,সহ-প্রতিঋত্বিক পলাশ দাশ ও সহ-প্রতিঋত্বিক অরুপ বিশ্বাস ।
এতে আরো উপস্থিত ছিলেন সজল কান্তি দে,অজয় দে , রবি বিশ্বাস, প্রকাশ দাশ, কাজল দে, নান্টু দে, তপন দাশ,শ্যামল শীল , উজ্বল শীল ও রুপন
সন্ধ্যায় শুভ অধিবাসে উপস্থিত ছিলেন শ্রীশ্রীঠাকুরের পুতঃ আর্শীবাদপুষ্ঠ ঋত্বিক দেবতা বৃন্দ এবং রাতে বাংলাদেশ টিভি ও বেতার শিল্পী শ্রী সুকুমার দে ও ঐশি রক্ষিত এর পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।

