[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলাবড়হাতিয়া চাকফিরানী নতুনপাড়া সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

বড়হাতিয়া চাকফিরানী নতুনপাড়া সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া চাকফিরানী নতুনপাড়া সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে আজ (৩০ মার্চ) বিকাল চারটায় সংগঠনের কার্যালয়ে এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতী সন্তান ও রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজউদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আবু তালেব খোকা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহ আলম বলেন, শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি সুশিক্ষায় শিক্ষিত, সে জাতি ততবেশি উন্নত ও সমৃদ্ধ হবে। সমাজের প্রতিটি শিশু যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, সে বিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

কোনো শিশু যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, এ লক্ষ্য নিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এসময় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সামাজিক আন্দোলনের মাধ্যমে শিক্ষা বিস্তার ও শিক্ষিত জাতি গঠনের আহ্বান জানান।

সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাফর আলম রবিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চাকফিরানী নতুনপাড়া পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল হাকিম, সালেহ আহমদ, মোহাম্মদ ইসলাম, আসহাব মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. পারভেজ, সহ-দপ্তর সম্পাদক বাহাদুর, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ রকিব, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাকিব, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাকিব, কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুল আলম রিয়াদ, আকিব প্রমুখ।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this