[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদUncategorizedদোকান ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ল এক ঘণ্টা

দোকান ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ল এক ঘণ্টা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

ডেস্ক রিপোর্টঃ
জ্বালানি সাশ্রয়ে বিধিনিষেধের মধ্যেই দেশের ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তির খবর এল। এখন থেকে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

আজ রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী জানান, ব্যবসায়ী সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে এবং জনস্বার্থ বিবেচনা করে সরকার এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “গতকাল রাতে আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং ব্যবসায়ীদের দাবির কথা জানিয়েছি। তাঁর নির্দেশ অনুযায়ী, এখন থেকে দোকান ও বিপণিবিতান সন্ধ্যা ৭টায় বন্ধ হবে।”
উল্লেখ্য, তীব্র জ্বালানি সংকটের মুখে গত শুক্রবার থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের দোকানপাট বন্ধের কঠোর নির্দেশনা কার্যকর করা হয়েছিল। তবে মাত্র দুই দিনের মাথায় ব্যবসায়ীদের অনুরোধে সেই সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হলো।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী তিন মাসের জন্য দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, বর্তমানে দেশে চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত অকটেন ও পেট্রোল মজুত রয়েছে।
ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এক ঘণ্টা সময় বাড়ায় বিকিকিনিতে কিছুটা গতি ফিরবে এবং ক্রেতাদের ভোগান্তি কমবে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this