[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামজমে উঠতে শুরু করেছে চট্টগ্রামে স্বাধীনতা বই মেলা ২০২৬

বই মেলা শুধু বই বেচা কেনার জন্য নয় মানুষের মনন ও চিন্তা চেতনার দুয়ার খুলে দেয়

জমে উঠতে শুরু করেছে চট্টগ্রামে স্বাধীনতা বই মেলা ২০২৬

প্রকাশিত :

রতন বড়ুয়া, চট্টগ্রাম :

spot_img

রতন বড়ুয়া, চট্টগ্রাম : মহান স্বাধীনতার মাস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী স্বাধীনতা বইমেলা–২০২৬। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টায় নগরীর কাজীর দেউড়ি জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।

বই মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে জানা যায় এবারের মেলায় মোট ৪০ হাজার বর্গফুট জায়গাজুড়ে ১২৯টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫টি ডাবল স্টল এবং ৯৪টি সিঙ্গেল স্টল রয়েছে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ১১২টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে ।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে বই মেলা।

কাজীর দেউড়ি স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এবার মেলায় রয়েছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজন। এর মধ্যে রয়েছে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, বৈশাখী উৎসব, লেখক সমাবেশ, শিশু ও যুব উৎসব, মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান, কবিতা ও ছড়া উৎসব, আলোচনা সভা, লোকজ ও ক্ষুদ্রনৃগোষ্ঠী সংস্কৃতিবিষয়ক আয়োজনসহ নানা অনুষ্ঠান। প্রতিদিনের আলোচনা সভায় দেশের বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাবিদরা অংশ নেন।

চট্টগ্রামের মাটির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে বিদ্রোহ, বিপ্লব আর সংস্কৃতির অনন্য এক সুধা।
সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধারণ করে ৩১ মার্চ ২০২৬ থেকে শুরু হওয়া ‘স্বাধীনতা বইমেলা’ চট্টগ্রামের শিল্প-সাহিত্য অঙ্গনে এক নতুন প্রাণের স্পন্দন নিয়ে এসেছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সৃজনশীল প্রকাশক পরিষদ চট্টগ্রামের সমন্বয়ে আয়োজিত এই মেলা কেবল একটি বই কেনা-বেচার আসর নয়, বরং এটি চট্টগ্রামের লেখক, পাঠক এবং সংস্কৃতিকর্মীদের এক মহামিলনমেলা।

​স্বাধীনতা শব্দটি বাঙালির অস্তিত্বের সাথে মিশে আছে। এই স্বাধীনতার মাসে বইমেলার আয়োজন চট্টগ্রামের মানুষের সৃজনশীল সত্তাকে নতুন করে জাগ্রত করেছে।
পাঠক এবং বই বিক্রেতা সহ লেখকরা বলছেন বই মেলা শুধু বই বেচা কেনার জন্য নয় মানুষের মনন ও চিন্তা চেতনার দুয়ার খুলে দেয়।

গতকাল বুধবার মেলায় আগত পাঠকরা বলছেন গত কয়েক বছরে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গন যে নবজাগরণ দেখেছে, এই মেলা পূর্ণতা দান করেছে। লেখক-পাঠকদের মাঝে যে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, তা প্রমাণ করে যে প্রযুক্তির এই যুগেও ছাপানো অক্ষরের আবেদন বিন্দুমাত্র ম্লান হয়নি।

বরং মানুষ এখন আরও বেশি করে নিজের শেকড় এবং ইতিহাসের কাছে ফিরতে চায়। স্বাধীনতা বইমেলা ২০২৬ সেই ফেরার পথকে আরও প্রশস্ত করে দিয়েছে।
এবং বইমেলা একটি সম্প্রিতির মিলন মেলায় পরিণত হয়েছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this