[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদUncategorizedরাউজানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

রাউজানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

॥নিজস্ব প্রতিবেদক॥
চট্টগ্রাম চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় এলজি, কার্তুজ ও ছোরাসহ মোহাম্মদ দৌলত (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সোয়া ৬টার দিকে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল চৌধুরীহাট এলাকায় অভিযান চালায়।

এ সময় নিজ বসতঘর থেকে দৌলতকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর শয়নকক্ষের আলনা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং সিলিংয়ের ওপর থেকে একটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ দৌলত ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এর আগে গত ৪ এপ্রিলও তাঁর বিরুদ্ধে রাউজান থানায় আরও একটি মামলা দায়ের হয়েছিল। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this