[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদUncategorizedরাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা: নেপথ্যে টিলা কাটা ও ব্যবসায়িক বিরোধের...

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা: নেপথ্যে টিলা কাটা ও ব্যবসায়িক বিরোধের অভিযোগ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক॥
চট্টগ্রামের রাউজান পৌর এলাকায় আধিপত্য বিস্তার এবং মাটি ও বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব আইলিখীল খামার টিলা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বাবলু ওই ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি পেশায় দিনমজুর ও নির্মাণ সামগ্রী সরবরাহের ঠিকাদারি কাজের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু শুক্রবার রাতে তার নানার বাড়িতে একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখান থেকে মামাতো ভাই পলিনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে খামার টিলা এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের পথরোধ করে। হামলাকারীরা প্রথমে তাকে মারধর করে এবং পরে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তরের পথেই তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে: স্থানীয়দের দাবি, খামার টিলা এলাকায় নিহতের মামাতো ভাই পলিন ও বাবলু দীর্ঘদিন ধরে পাহাড় ও টিলা কেটে মাটি বিক্রির ব্যবসা করে আসছিলেন। এই ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ ছিল।
নিহতের স্ত্রী লিজা মনির দাবি, তিন দিন আগে চৌধুরী মার্কেট এলাকায় কিছু যুবকের অস্ত্র নিয়ে আলোচনার একটি ভিডিও করেছিলেন বাবলু। সেই ঘটনার সাথে এই হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে।
নিহতের বাবা আবুল কালাম সওদাগরের দাবি, বাবলু এলাকায় চাঁদাবাজি ও চোর-ডাকাতদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এই প্রতিবাদী স্বভাবের কারণে তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গত ১৯ মাসে রাউজানে এটি ২২তম খুনের ঘটনা। এর মধ্যে ১৬ জনই বিএনপি নেতাকর্মী বলে জানা গেছে। বারংবার খুনের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত একটি গ্রুপকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
ব্যক্তিগত জীবনে বাবলু দুই কন্যাসন্তানের জনক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this