[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদUncategorizedরাউজানে একদিনের ব্যবধানে ফের হত্যাকাণ্ড: চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতা নাসিরের মৃত্যু

রাউজানে একদিনের ব্যবধানে ফের হত্যাকাণ্ড: চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতা নাসিরের মৃত্যু

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম॥
চট্টগ্রামের রাউজানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত নাসির (৪৫) মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকায় হামলার শিকার হওয়ার পর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত নাসির ওই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে দক্ষিণ শমসেরপাড়া এলাকায় অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে একদল সশস্ত্র সন্ত্রাসী নাসিরকে লক্ষ্য করে অতর্কিতভাবে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে অন্তত ৫ থেকে ৭টি গুলি লাগে। গুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সন্ত্রাসীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

রাউজান থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে। ঘটনাস্থল পাহাড়ি এলাকার পার্শ্ববর্তী হওয়ায় কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।

এদিকে দলীয় সূত্র জানিয়েছে, নিহত নাসির যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে পুলিশের দাবি, নাসিরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

উল্লেখ্য, রাউজানে গত একদিনের ব্যবধানে এটি দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। এর আগে গত ২৫ এপ্রিল ভোর রাতে প্রতিপক্ষের গুলিতে বাবলু নামে এক বিএনপি কর্মী নিহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এই খুনের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গত ১৯ মাসে রাউজানে এটি ২৩তম খুনের ঘটনা। উদ্বেগজনক বিষয় হলো, এই সময়ে নিহত ২৩ জনের মধ্যে ১৭ জনই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। বারংবার এমন খুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this