[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলাচট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত নেজাম উদ্দিনকে বাঁচাতে সাহায্যের আবেদন: প্রয়োজন ৫০ লাখ...

চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত নেজাম উদ্দিনকে বাঁচাতে সাহায্যের আবেদন: প্রয়োজন ৫০ লাখ টাকা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম:
চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বাসিন্দা মো. নেজাম উদ্দিন (৪৬) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে ভারতের ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে (সিএমসি) চিকিৎসাধীন। তাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে ‘বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট’ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, যার জন্য প্রয়োজন প্রায় ৫০ লক্ষ টাকা।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাউজানের নোয়াপাড়া এলাকার মেয়ে জাকিয়া সুলতানা এ্যানির স্বামী নেজাম উদ্দিন পেশায় একজন পরিশ্রমী মানুষ ছিলেন। ১৩ বছরের এক ছেলে এবং ১০ ও ৪ বছরের দুই মেয়েকে নিয়ে তাদের সাজানো সংসার ছিল। কিন্তু গত ৭-৮ মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধরা পড়ে এই মরণব্যাধি। এ পর্যন্ত চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি ১৫ লক্ষ টাকা ব্যয় করে নিঃস্ব হয়ে পড়েছে। নিজেদের শেষ সম্বল, আত্মীয়দের ধার-দেনা সব শেষ করে এখন বড় অঙ্কের এই চিকিৎসার ব্যয় মেটানো এ্যানির একার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

অসহায় স্ত্রী এ্যানি বলেন, “আমি নিজে একজন এতিম মেয়ে। আমার তিন সন্তানের ভবিষ্যৎ আর আমার শেষ আশ্রয় এই মানুষটিকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি। আপনারা এগিয়ে না এলে আমার সন্তানদের আমি বাঁচাতে পারব না।”

নেজাম উদ্দিনের চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে নিচের ঠিকানায় যোগাযোগ ও অর্থ পাঠানোর অনুরোধ জানানো হয়েছে:
• ব্যাংক অ্যাকাউন্ট: মো. নেজাম উদ্দিন
• অ্যাকাউন্ট নং: ২১০১১০৪০৮৪০০১
• ব্যাংক: সিটি ব্যাংক পিএলসি, বহদ্দারহাট শাখা, চট্টগ্রাম।
• বিকাশ (পার্সোনাল): 01839429545

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this