[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলারাউজানে কালবৈশাখীর তাণ্ডব: সড়কে গাছ সরাতে গিয়ে প্রাণ হারালেন সিএনজি চালক বনমালী

রাউজানে কালবৈশাখীর তাণ্ডব: সড়কে গাছ সরাতে গিয়ে প্রাণ হারালেন সিএনজি চালক বনমালী

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক :
ঝড়ের কবলে পড়ে সড়কে আটকে থাকা গাছ সরিয়ে অন্য সবার পথ সুগম করতে চেয়েছিলেন। কিন্তু সেই মানবিকতাই কাল হলো সিএনজি অটোরিকশা চালক বনমালী দাশের (৪২) জন্য। কালবৈশাখী ঝড়ের মধ্যে মাথার ওপর ভেঙে পড়া গাছের ডালের আঘাতে অকালেই ঝরে গেল এই শ্রমজীবী মানুষের প্রাণ।

২৭ মে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের রাউজান-নোয়াপাড়া সেকশান ১ সড়কের বদুমুন্সিপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত বনমালী দাশ (যিনি এলাকায় শংকর নামেও পরিচিত) উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জলদাশ পাড়া গ্রামের মৃত খজেন্দ্র জলদাশের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নোয়াপাড়া পথেরহাট থেকে যাত্রী নিয়ে মগদাই সিএনজি স্টেশনের দিকে যাচ্ছিলেন বনমালী। পথে বদুমুন্সিপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ে একটি বড় গাছের ডাল ভেঙে সড়কের ওপর পড়ে পথ রোধ করে। সিএনজি থামিয়ে বনমালী নিজেই নেমেছিলেন সড়কের ওপর থেকে সেই ডালটি সরাতে। ঠিক তখনই আকস্মিকভাবে আরেকটি গাছের ডাল সরাসরি তার মাথার ওপর ভেঙে পড়ে। গুরুতর আঘাত পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে সড়কেই ঢলে পড়েন।

স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকেল আড়াইটার দিকে বনমালীর মরদেহ যখন তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়, তখন পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার বাতাস। বিবাহিত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

স্থানীয়দের ভাষ্য মতে “বনমালী অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গত ১০-১২ বছর ধরে সিএনজি চালিয়ে খুব সততার সাথে জীবিকা নির্বাহ করতেন। সবার বিপদে এগিয়ে আসা মানুষটা যে এভাবে চলে যাবেন, তা ভাবা যায় না।”

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this