[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামনজরুল জয়ন্তীতে শিল্পী রিষু তালুকদারের সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ শ্রোতারা

নজরুল জয়ন্তীতে শিল্পী রিষু তালুকদারের সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ শ্রোতারা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন পরিণত হয়েছিল নজরুলপ্রেমীদের মিলনমেলায়। বাগীশ্বরী সংগীতালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী, সংগীতগ্রন্থ প্রণেতা ও অধ্যক্ষ রিষু তালুকদারের একক নজরুলসংগীতানুষ্ঠান—‘আমারে দিব না ভুলিতে’।

সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এই আয়োজন যেন হয়ে ওঠে সুর, আবেগ ও স্মৃতির এক অনন্য উৎসব। প্রেম, দ্রোহ, ভক্তি, মানবতা ও দেশাত্মবোধের চেতনায় ভরপুর নজরুলের জনপ্রিয় গানগুলো শিল্পী রিষু তালুকদার তাঁর সুরেলা কণ্ঠে পরিবেশন করে মুগ্ধ করেন উপস্থিত দর্শক-শ্রোতাদের।
“হে প্রিয় আমারে দিব না ভুলিতে”
“সখি আমি না হয় মান করেছিনু তোরাতো সকলে ছিলি” অথবা “আমার আপনার চেয়ে আপন যে জন…” ‘আমার আপনার চেয়ে আপন যে জন’, ‘শাওন আসিল ফিরে’, ‘তোমার বীণা তারের গীতি’, ‘আমায় নহে গো ভালোবাস শুধু’সহ প্রায় বিশটি জনপ্রিয় নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে সৃষ্টি হয় এক হৃদয়ছোঁয়া সাংস্কৃতিক আবহ। প্রতিটি গানের পর দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তরুণ ভট্টাচার্য।
বাচিকশিল্পী অদিতি সাহার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
স্বাগত বক্তব্য রখেন বাগীশ্বরীর নজরুলজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক সাংবাদিক যীশু সেন। আরও বক্তব্য রাখেন সদস্যসচিব প্রকৌশলী রিমন সাহা, ব্যাংকার উৎপল চক্রবর্তী, ডা. সৌমিত্র দাশ, শিক্ষক সমীরন সেন, প্রভাষক ঝুমুর খাস্তগীর, এড. সব্যসাচী আচার্য, শিক্ষক এ্যানি নাথ প্রমুখ।

“নজরুলের সাহিত্য ও সংগীত আমাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ পৌঁছে দিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে বাগীশ্বরী সংগীতালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করেন সমবেত সংগীত ‘জাগো নারী জাগো’ ও ‘দূর দ্বীপবাসিনী’। তবলা সংগতে ছিলেন পলাশ দে ও সৌমেন দাশ। পাশাপাশি নাট্য শাস্ত্রম্-এর শিল্পীদের দলীয় নৃত্য অনুষ্ঠানটিকে আরও বর্ণিল ও প্রাণবন্ত করে তোলে। হৃদিতা দাশ, জয়ীতা দত্ত, রাইমা দাশ, অর্চিতা দাশ ও রাত্রি ধরের নৃত্য পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

সুসমন্বিত যন্ত্রানুষঙ্গ, মনোমুগ্ধকর মঞ্চসজ্জা এবং শিল্পীদের নিবেদিত পরিবেশনা পুরো অনুষ্ঠানকে এনে দেয় ভিন্নমাত্রা। কীবোর্ড, তবলা, বাঁশি, গিটার ও অক্টাপ্যাডের সুরে নজরুলসংগীতের আবেদন যেন আরও গভীর হয়ে ওঠে।

অনুষ্ঠানের একপর্যায়ে শিল্পী রিষু তালুকদার ও সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, উপহার এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজক ও অতিথিরা জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর সাহিত্য, সংগীত ও মানবতার বাণী সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

নজরুলের চিরন্তন প্রেম, সাম্য ও মানবতার বাণীকে নতুন করে হৃদয়ে ধারণ করার এক অনন্য আয়োজন ছিল এই একক নজরুলসংগীতানুষ্ঠান। সুরের মূর্ছনায়, আবেগের আবহে এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অনুপম প্রকাশে শেষ হয় ‘আমারে দিব না ভুলিতে’—তবে দর্শকদের হৃদয়ে রয়ে যায় এর দীর্ঘস্থায়ী অনুরণন।
কাজী নজরুল ইসলামের আদর্শ ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা আয়োজকদের।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...