[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদUncategorizedকাফনে রক্তের দাগ দেখে রাউজানে জানাজা স্থগিত, লাশ উদ্ধার ও হত্যার অভিযোগ

কাফনে রক্তের দাগ দেখে রাউজানে জানাজা স্থগিত, লাশ উদ্ধার ও হত্যার অভিযোগ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে এক বৃদ্ধের দাফনের আগমুহূর্তে কাফনের কাপড়ে রক্তের দাগ দেখে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৭ জুন) বিকেলে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ননা হাজী তালুকদার বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিরাজ উদ্দৌলা দুলাল। তিনি ওই এলাকার প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীর সুন্নিয়া মাদরাসা সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে নগরীর বাসায় সিরাজ উদ্দৌলার ‘স্বাভাবিক মৃত্যু’ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে প্রচার করা হয়। দুপুর ২টার দিকে কাফনে মোড়ানো লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি রাউজানের পূর্বগুজরায় আনা হয়। সেখানে কবর প্রস্তুত করে আছরের নামাজের পর জানাজার প্রস্তুতি নেওয়ার সময় উপস্থিত লোকজন কাফনের কাপড়ে অতিরিক্ত রক্তের দাগ দেখতে পান।

এতে মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হলে স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিনসহ অন্যরা দাফন আটকে দিয়ে পুলিশে খবর দেন।

নিহতের ভগ্নিপতি মো. ইউসূফ বাবুল অভিযোগ করে বলেন, “সম্প্রতি সিরাজউদ্দৌলাকে তার স্ত্রী ঘর থেকে বের করে দেন। তিনি এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন, পরে নিজের বাসায় ফিরে যান। তার মাথায় তিনটি কোপের চিহ্ন রয়েছে। এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। আমরা তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ ও বিচার চাই।”

অন্যদিকে নিহতের স্ত্রী জাহেদা বেগমের দাবি, তাঁর স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত্যুর দুই দিন আগে তিনি ঘরে চেয়ার থেকে পড়ে গিয়ে সামান্য আঘাত পেয়েছিলেন।

খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত পৌনে ৯টার দিকে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, “মূল ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরী এলাকায়। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this