[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদUncategorizedজাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে রাউজানে বিএনপির বিশাল মিছিল ও সমাবেশ

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে রাউজানে বিএনপির বিশাল মিছিল ও সমাবেশ

প্রকাশিত :

রাউজান প্রতিনিধি

spot_img

রাউজান প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত জনবান্ধব, উন্নয়নমুখী ও যুগান্তকারী ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে রাউজানে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল, র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে সাবেক ছাত্রদল নেতা রাশেল খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, বিশেষ অতিথি রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, পাহাড়তলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরুল আলম, উত্তর জেলা যুবদলের সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক সাবেক যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার, মাসুদ আলম, এসএম ইউসুফ, বদরুল আলম, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, ৯০ দশক ছাত্রদল রাউজান উপজেলার সদস্য সচিব আব্দুল মান্নান মনি, নিজাম উদ্দিন সুজন।
আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন লিটু, মোঃ আলী, রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকের হোসেন বাহাদুর, আমিনুল ইসলাম, রফিক সওদাগর, উত্তর জেলা যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম, রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান শাহিল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তসলিম উদ্দিন ইমন, একরাম মিয়া, আয়ুব খান জনি, মুসা মেম্বার, কামাল উদ্দিন, সাহাদাত মির্জা, বশির উদ্দিন,সবুর খান, সেলিম উদ্দিন, সেলিম উদ্দিন, দিদারুল আলম, তৈয়ব সুলতান, মোহাম্মদ আলী সুমন, আব্দুর শুক্কুর, রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মোঃ সালাউদ্দিন, মোহাম্মদ রেওয়াজ, সেকান্দার হিরো, রিয়াজউদ্দিন, ইয়াকুব বাদশা, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন জয়, জীবন খোন্দকার, মোঃ আলমগীর, শাকিল শিকদার, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফোরকান উদ্দিন, ফরিদ উদ্দিন, জাহেদ উদ্দিন, লিমন চৌধুরী বাপ্পা, নিজাম উদ্দিন চৌধুরী, জাবের উদ্দিন, গাজী সোহেল, রাসেল মিয়া, সোহেল, তৌহিদ, জাবেদ, মোরশেদ, তাহের সবিন, ইলিয়াস সওদাগর, নেজাম উদ্দীন, আজিম খোরশেদ প্রমুখ।
আনন্দ মিছিলে জেলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গতকাল রাউজান উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া স্বাগত মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক সরকারের উপস্থাপিত এ জাতীয় বাজেট দেশের অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। তারা বলেন, এ বাজেট জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও আধুনিক বাংলাদেশ গঠনের সুস্পষ্ট রূপরেখা।
নেতৃবৃন্দ আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে প্রণীত এ বাজেট দেশের তরুণ সমাজের কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এ জনকল্যাণমুখী বাজেটকে সর্বস্তরের জনগণ স্বাগত জানিয়েছে।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জাতীয় বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...