[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলাশিক্ষার আলো ছড়িয়ে অবসরে গেলেন শিক্ষক তপন কুমার দত্ত

কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত-এর বিদায় সংবর্ধনা

শিক্ষার আলো ছড়িয়ে অবসরে গেলেন শিক্ষক তপন কুমার দত্ত

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ বলেন- একজন প্রধান শিক্ষক শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি একজন পথপ্রদর্শক, অভিভাবক এবং আদর্শ নির্মাতা।

দীর্ঘ কর্মজীবনে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক  নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচালনা করেছেন।

কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও সুনাম নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবনে জ্ঞানের আলো ছড়িয়েছেন, নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে সাহস জুগিয়েছেন।

একজন ভালো শিক্ষককে হয়তো একদিন শ্রেণিকক্ষ থেকে বিদায় নিতে হয়, কিন্তু তাঁর শিক্ষা, আদর্শ ও অবদান কখনো বিদায় নেয় না। তা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে। আজকের এই বিদায় কোনো বিচ্ছেদ নয়; এটি তাঁর গৌরবময় কর্মজীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের দীর্ঘদিনের সফল কর্ণধার ও প্রধান শিক্ষক তপন কুমার দত্ত-এর অবসর উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার  দুপুর ১২টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ। কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, ইয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার মহাজন, রাউজান প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে-এর সিনিয়র সহ-সম্পাদক যীশু সেন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত। অত্র বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমী মুৎসুদ্দীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী চক্রবর্তী।

বক্তব্য রাখেন কোয়েপাড়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমালিকা সেনগুপ্ত, সিনিয়র শিক্ষক মাকসুদ চৌধুরী, প্রাক্তন সিনিয়র শিক্ষক মো: শফিকুর রহমান কামালী, প্রাক্তন ছাত্রী অমি চক্রবর্তী, সহধর্মিণী সুপ্রিয়া দাশ, কন্যা সুমিষ্টা দত্ত, শিক্ষিকা কাবেরী চক্রবর্তী, রুম্পী চৌধুরী, নিলীমা ভট্টাচার্য।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this