[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদUncategorizedরাউজানে সেপটিক ট্যাংকের বিষগ্যাসে প্রাণ হারালেন দুই ভাই

রাউজানে সেপটিক ট্যাংকের বিষগ্যাসে প্রাণ হারালেন দুই ভাই

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক॥
চট্টগ্রামের রাউজানে এক নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। একে অপরকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত ফুফাতো-মামাতো দুই ভাইই প্রাণ হারান, তবে অক্ষত অবস্থায় উদ্ধার পান এক শ্রমিক।

নিহত দুইজন হলেন, নোয়াপাড়ার কচুখাইন গ্রামের প্রদীপ দাশ (৩৮) ও বোয়ালখালীর কদুরখিলের সমীরণ দাশ (৩২)। স্থানীয় সূত্র জানায়, প্রদীপ দাশের শ্বশুর কার্তিক দাশের নির্মাণাধীন বাড়িতেই এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ওই ভবনের সেপটিক ট্যাংকে শাটারিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুরের কোনো এক সময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একজন শ্রমিক। পরিস্থিতি বুঝতে পেরে তাঁকে বাঁচাতে দেরি না করে ট্যাংকে নেমে পড়েন প্রদীপ দাশ। তিনি শ্রমিককে উপরে তুলে দিতে সক্ষম হলেও নিজে গ্যাসের বিষক্রিয়ায় কাবু হয়ে ভেতরেই পড়ে যান।

প্রদীপের এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামেন তাঁর ফুফাতো ভাই সমীরণ দাশ। তিনিও প্রদীপকে টেনে উপরে তুলতে সমর্থ হন, কিন্তু ক্রমাগত বিষগ্যাস গ্রহণের ফলে সমীরণ নিজেই ট্যাংক থেকে বের হতে পারেননি। ভেতরেই তিনি অচেতন হয়ে ঢলে পড়েন।

পরে খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সমীরণকে ট্যাংক থেকে বের করেন। রাউজান ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, দুই ভাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। প্রাথমিক ধারণা, ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসই এই প্রাণহানির কারণ।

এদিকে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতদের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this