[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামএ্যাড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পরিবেশ রক্ষা বিষয়ক আলোচনা সভা

এ্যাড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পরিবেশ রক্ষা বিষয়ক আলোচনা সভা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

গত ৩০শে আগস্ট রবিবার সন্ধ্যা সাতটায় নগরীর অাশফি রঙ্গম টাওয়ারে অফিস কক্ষে সংস্থার প্রতিষ্ঠাতা সংগীতশিল্পী মোহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় সংগঠনের সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ হেফাজ উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলী ও চট্টগ্রাম মহানগরীর সুন্দর পরিবেশ রক্ষায় আমাদের করণীয় বিষয়ক এই অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জনাব মোঃ মনজুরুল কাদের ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক কুতুবউদ্দিন বখতেয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শাহাদাত হোসেন ও মোঃ মনসুর আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- কর্ণফুলী চট্টগ্রামের প্রধান নদী। প্রতিনিয়ত ময়লা আবর্জনা এই নদীতে ফেলা হচ্ছে। আমাদের অসচেতনতা ও যথাযথ সংরক্ষণের অভাবে এই নদী আজ হুমকির মুখে পড়েছে। এভাবে চলতে থাকলে কর্ণফুলীকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। তিনি আরো বলেন কর্ণফুলী রক্ষার জন্য আমাদের নিজনিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

সম্মানিত আলোচকদের অভিমত- আমাদের পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। প্রতিনিয়ত যেভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে, যেভাবে পাহাড় কাটা হচ্ছে, যেভাবে ইটভাটা তৈরি হচ্ছে এভাবে চলতে থাকলে মানব সভ্যতা এক সময় হুমকির সম্মুখীন হবে। পিলিথিনের যত্রতত্র ব্যবহার তেমনিভাবে মাটি দূষণ করছে, ঠিক তেমনিভাবে মানব দেহে দারুণ প্রভাব পড়ছে। চট্টগ্রাম শহরের চারপাশে নালা নর্দমা ও খাল পলিথিনে ভরপুর, ফলে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর চারপাশ। এভাবে পরিবেশ নষ্ট হতে থাকলে অচিরেই বসবাসের অযোগ্য হয়ে পড়বে আমাদের পরিবেশ।
তাই পরিবেশ ও জলবায়ু রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে এবং সরকারকে যথাযথ ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরো বলেন দেশ ও জাতিকে স্বচ্ছ দূষণমুক্ত করে গড়ে তুলতে হলে প্রকৃতিকে রক্ষা করতে হবে বিষাক্ত গ্যাস, ধোঁয়া, ক্ষতিকর, প্লাস্টিক, পলিথিন অবশ্যই বন্ধ করতে হবে এবং বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে, কর্ণফুলী নদীর দুকূলে মিল ফ্যাক্টরির তরল বর্জ্যসহ শহরের যাবতীয় আবর্জনা নদীতে প্রবেশ বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্থার মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাম্মৎ বিলকিস বেগম, বিশিষ্ট সাংবাদিক মোঃ আক্তার হোসেন, সংগঠনের অর্থ সম্পাদক লিটন কান্তি বড়ুয়া, সংগঠক মোহাম্মদ নাসিরুদ্দিন জসিম,
বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মনসুরুল হক এবং মোহাম্মদ সেলিম ও শাকিল প্রমুখ।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this