
বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন ”শুভ মধু পূর্ণিমা” উপলক্ষে সীবলী সংসদ, চট্টগ্রাম কর্তৃক অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভীশ্রেষ্ঠ অর্হৎ সীবলী পূজা, মারবিজয়ী উপগুপ্ত পূজা, ঋদ্ধিপুরুষ শ্রদ্ধেয় গুরু গোবিন্দ ঠাকুর পূজা ও হাটহাজারী উপজেলাধীন জোবরা সুগত বিহারের আজীবন অধ্যক্ষ, পরম উপ-সংঘরাজ শীলরক্ষিত মহাস্থবির মহোদয়ের নিয়োগ দীর্ঘায়ু কামনা এবং বুদ্ধ কীর্তন আয়োজন করতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য আজ ৩১/০৮/২০২৬ তারিখ বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশন হলে বিকাশ কান্তি বড়ুয়া, সভাপতি, সীবলী সংসদ, চট্টগ্রামের উপস্থিতিতে একটি উদযাপন কমিটি গঠন করা হয়।
উক্ত উদযাপন কমিটিতে সুজিত বড়ুয়া, আহবায়ক করে উৎসব বড়ুয়া বাপ্পা- সদস্য সচিব, উদাস বড়ুয়া দোলন-সমন্বয়কারী এবং দিগন্ত বড়ুয়া-সমন্বয়কারী রেখে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, রোজ শনিবার হাটহাজারী উপজেলাস্থ জোবরা সুগত বিহারে মহাসারম্বে নানা অনুষ্ঠানের মাধ্যমে উক্ত দিনটি পালনের আশাবাদ ব্যক্ত করেন। নবগঠিত কমিটি উক্ত পূণ্যময় অনুষ্ঠানে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেন।

