[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামসিআরএ এর পক্ষ হতে আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

দৈনিক আজাদী চট্টগ্রামের সংবাদপত্র জগতের একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান

সিআরএ এর পক্ষ হতে আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত :

রতন বড়ুয়া,চট্টগ্রাম

spot_img

রতন বড়ুয়া, চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংবাদপত্র ও স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র হিসেবে পরিচিত দৈনিক আজাদী ৬৭ বছরে পদার্পণ করেছে। গৌরবময় এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক আজাদী পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

রবিবার (৬ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিআরএর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে দৈনিক আজাদীর ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াহিদ মালেককে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সিআরএ আহবায়ক
কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ, অর্থ-সম্পাদক মোহাম্মদ শাকিল, সদস্য সাফায়েত মোশেদ, রিদুয়ান হৃদয় সহ আরো অনেক উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা প্রদানকালে সিআরএর আহবায়ক কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ জানান, দৈনিক আজাদী চট্টগ্রামের সংবাদপত্র জগতের একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা ও পরিবর্তনের মধ্যেও পত্রিকাটি তার সাংবাদিকতার ঐতিহ্য ধরে রেখেছে। চট্টগ্রামের
মাটি ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে দৈনিক আজাদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা বলাই সাংবাদিকতার মূল দায়িত্ব।
সেই দায়িত্ব পালনে দৈনিক আজাদী তার দীর্ঘ ঐতিহ্য ধরে রাখবে এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্যও অনুপ্রেরণার জায়গা হয়ে থাকবে।চট্টগ্রামের মাটি ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে দৈনিক আজাদীর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করে সিআরএর পক্ষ থেকে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য,সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলার প্রত্যয় নিয়ে দৈনিক আজাদীর যাত্রা শুরু হয়। ২০২৬ সালের ৫ সেপ্টেম্বর পত্রিকাটি প্রতিষ্ঠার ৬৭ বছরে পদার্পণ করেছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this