[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামআবুরখীল নন্দনকানন যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান সম্পন্ন

আবুরখীল নন্দনকানন যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান সম্পন্ন

প্রকাশিত :

রতন বড়ুয়া, চট্টগ্রাম

spot_img

রতন বড়ুয়া, চট্টগ্রাম ঃ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ সমারোহ গড়ে তোলার প্রত্যয়ে চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখীল নন্দনকানে সম্পন্ন হয়েছে বৃক্ষরোপন অভিযান। ‘সবুজ পৃথিবী গড়ি, ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাই’—এই স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার আবুরখীল নন্দনকানন যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের তরুণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকার বিভিন্ন ফাঁকা স্থান, রাস্তার দুপাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে যুব সমাজের প্রতিনিধিরা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাসভূমি রেখে যেতে বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। যুবসমাজ শুধু নিজেদের আনন্দেই সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রাকৃতিক সংকট মোকাবেলায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে প্রস্তুত।

অভিযান শেষে রোপনকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা ও দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য স্থানীয় এলাকাবাসীর মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয় এবং সংগঠনের পক্ষ থেকে নিয়মিত তদারকির ঘোষণা দেওয়া হয়।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে ইউপি সদস্য দিবস বড়ুয়া, তরুন সমাজ সেবক ও সংগঠক রুবেল বড়ুয়া, সমাজে সেবক হিল্লোল বড়ুয়া পলাশ, সমাজ কর্মী শুভ বড়ুয়া,বিজয় বড়ুয়া,সংগঠক সেতু বড়ুয়া,হিরামন বড়ুয়া,চয়ন ধর,পলাশ বড়ুয়া,সাগর বড়ুয়া,সন্তু বড়ুয়া,জীবন বড়ুয়া, বিজয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বী এবং নন্দনকানন যুব সমাজের সকল সদস্য উপস্থিত থেকে পুরো আয়োজনকে সফল করে তোলেন।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this