[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদUncategorizedরাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩, পলাতক ৮-১০ জন

রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩, পলাতক ৮-১০ জন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাউজানে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তত ৮-১০ জন পালিয়ে যায়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোররাত ৩টা ২৫ মিনিটে কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিচা এলাকায় নির্মাণাধীন একটি মাদ্রাসার সামনে থেকে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন পূর্ব রাউজানের বদিউল আলমের ছেলে মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), মো. মুসার ছেলে মো. জাফর (৩৮) এবং মো. সেলিম উদ্দিনের ছেলে মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালায়। পালিয়ে যাওয়াদের মধ্যে রয়েছে মো. রায়হান (৩০), তপু মোস্তফা (১৯), আরিফ (২৫), আবছার ওরফে ছোট আবছার (২৪), মহসিন (২৫) ও জাহেদ (৩৫)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮-১০ জন ছিল।

গ্রেপ্তারদের কাছ থেকে একটি দেশীয় এলজি, দুটি সীসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this