[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামফেনী সাংবাদিক ইউনিয়নের শ্রেষ্ঠ দূর্গাপূজা মণ্ডপ পুরস্কার পেল বীণাপাণি ক্লাব

ফেনী সাংবাদিক ইউনিয়নের শ্রেষ্ঠ দূর্গাপূজা মণ্ডপ পুরস্কার পেল বীণাপাণি ক্লাব

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

রতন বড়ুয়া, চট্টগ্রাম।  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দুর্গাপূজা মণ্ডপ হিসেবে পুরস্কৃত হয়েছে ঐতিহাসিক তুলাবাড়িয়া ‘বীণাপাণি ক্লাব’। উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খল ব্যবস্থাপনা, নান্দনিক মণ্ডপ সজ্জা, নিরাপত্তা ব্যবস্থা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে

অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আয়োজক সূত্র জানায়, ফেনী জেলার বিভিন্ন পূজামণ্ডপের আলোকসজ্জা, থিম, নিরাপত্তা, শৃঙ্খলা ও দর্শকদের প্রতিক্রিয়া মূল্যায়ন করে একটি বিচারক দল এই অ্যাওয়ার্ডের জন্য সেরা মণ্ডপগুলো নির্বাচন করে। এর মধ্যে সার্বিক বিবেচনায় সর্বশ্রেষ্ঠ মণ্ডপের গৌরব অর্জন করে বীণাপাণি ক্লাব।

এক জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়া দশমিতে বিজয়ী বীণাপাণি ক্লাবের কর্মকর্তা ও উদযাপন কমিটির নেতৃদ্বয়ের হাতে সম্মাননা স্মারক ও অ্যাওয়ার্ড তুলে দেন ফেনী সাংবাদিক ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।

পুরস্কার গ্রহণের পর বীণাপাণি ক্লাব পরিচালনা কমিটির প্রতিনিধিরা অনুভূতি প্রকাশ করে বলেন, “ফেনী সাংবাদিক ইউনিয়নের এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। এ অর্জন ক্লাবের সকল সদস্য, স্বেচ্ছাসেবক এবং দর্শনার্থীদের, যাদের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও আনন্দময় পূজা উপহার দিতে পেরেছি।”

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ফেনী সাংবাদিক ইউনিয়নের এই ব্যাতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে সম্প্রীতির এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this