[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলারাউজানে ইসলামী ফ্রন্ট নেতাকে চাঁদার দাবি, প্রাণনাশের হুমকি

রাউজানে ইসলামী ফ্রন্ট নেতাকে চাঁদার দাবি, প্রাণনাশের হুমকি

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক॥
চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ নূরীকে মুঠোফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে তিনি রাউজান থানায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ইলিয়াছ নূরী (৫৮) কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রয়াত ওহাব মিয়া সওদাগরের ছেলে। তিনি রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে তিনি মোমবাতি প্রতীকে প্রার্থী হয়ে ২৬ হাজার ৬৯৬ ভোট পান। বিজয়ী বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পান ১ লাখ ১১ হাজার ২০১ ভোট। ইলিয়াছ নূরী ছিলেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৬ মিনিট থেকে ০১৩৫০-৫৬৫৩০৯ নম্বর থেকে তাঁর ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল আসে। দুপুর ১টা ১০ মিনিটের দিকে কলব্যাক করলে অজ্ঞাত ব্যক্তি নিজের অনুসারীদের পরিচালনার জন্য মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তিনি ওই দিন সন্ধ্যার মধ্যে টাকা দেওয়ার সময়সীমা বেঁধে দেন এবং না দিলে হত্যা ও বড় ধরনের ক্ষতির হুমকি দেন।

ইলিয়াছ নূরী জানান, হুমকিদাতা কোরআন ও কাবা শরিফের শপথ করে তাঁকে মেরে ফেলার কথা বলে। সে রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে কয়েকজনকে হত্যার দাবিও করে। তিনি বলেন, “আমি পয়সাওয়ালা ব্যক্তি নই, মাদ্রাসায় চাকরি করি।” তখন হুমকিদাতা বলে, টাকা দিতেই হবে। এরপর তিনি ফোন কেটে দেন। পরে আরও কয়েকবার ফোন এলেও তিনি রিসিভ করেননি। হুমকিদাতা নিজের পরিচয় বা নির্দিষ্ট অঙ্ক জানায়নি।

তিনি অভিযোগ করেন, বারবার ফোন করে তাঁকে মানসিকভাবে হয়রানি ও আতঙ্কিত করা হচ্ছে। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ফোন নম্বরটির ব্যবহারকারীকে শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাছাই ও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও প্রতিবাদ ওঠে। অনেকে রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চিকিৎসক, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিককর্মী ও প্রবাসীসহ বিভিন্ন পেশার মানুষের কাছে শীর্ষ সন্ত্রাসীর পরিচয়ে ফোনে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের অনেকে প্রাণভয়ে বা ঝামেলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাননি।

*

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this