[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলাযারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলম। একই সঙ্গে আহতদের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে রায়হান দাবি করেন, সোমবার রাতে সুয়াবিল থেকে সিএনজিচালিত অটোরিকশায় বের হওয়ার সময় তাঁকে আওয়ামী লীগপন্থি মনে করে স্থানীয় কিছু বিএনপি নেতা গাড়ি আটকানোর চেষ্টা করেন। তখন আত্মরক্ষার জন্য তিনি গুলি চালাতে বাধ্য হন বলে দাবি করেন। যাঁরা গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন, তাঁদের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই বলেও জানান।

পোস্টে তিনি লেখেন, ‘যারা গুলি খেয়েছেন ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সাথে আমার ঝামেলা ওখানেই শেষ।’ ভবিষ্যতে গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছে, তা খোঁজ নিয়ে দেখার পরামর্শও দেন তিনি। আহতদের মধ্যে কেউ অসহায় হলে আর্থিক সহায়তার জন্য তাঁকে ‘ইনবক্সে’ বার্তা দিতে বলেন রায়হান।

সোমবার রাত ৯টার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট বাজার এলাকায় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানাযায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মুখোশ পরা পাঁচজন অস্ত্রধারী পশ্চিম সুয়াবিল শোভনছড়ির দিক থেকে বাজার মোড়ে আসেন এবং চারদিকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এরপর তাঁরা চৌমুহনী মোড়ে গিয়েও ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যান।

ছররা গুলিতে পথচারী, দোকানি ও চালকসহ অন্তত ছয়জন আহত হন। তাঁরা হলেন মো. জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। সবার বাড়ি সুয়াবিল ইউনিয়নে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশে দেন। হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের বাসিন্দা জাবেদ পুলিশকে জানিয়েছেন, অস্ত্রধারীরা ভাড়ার কথা বলে তাঁর গাড়িতে উঠে পরে তাঁকে জিম্মি করে। তবে পুলিশের ধারণা, তিনিও দুর্বৃত্তদের সহযোগী। মামলা করে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ জানান, প্রাথমিকভাবে তাঁরা নিশ্চিত হয়েছেন, গুলি ছোড়া অটোরিকশায় রায়হান ছিলেন। তাঁর ভাষ্য, পুলিশি তৎপরতা টের পেয়ে রায়হান বাইক ও অটোরিকশায় দলবল নিয়ে ফটিকছড়ি সদরের দিকে রওনা হন। চুরখাঁর বাজারের কাছে বাইকে থাকা রায়হানকে স্থানীয়রা চিনে ফেলে আটকানোর চেষ্টা করলে পেছনের অটোরিকশা থেকে গুলি করা হয়।

এএসপি আরও জানান, রোববার রাতে সুয়াবিলে অভিযান চালিয়ে ভুজপুরের হাজিরখিলে রায়হানের একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। এরপর স্থানীয়দের তাঁর অবস্থান সম্পর্কে তথ্য দিতে অনুরোধ করা হয়। ধরা পড়ার ভয়ে গুলি ছুড়ে ভীতি ছড়িয়ে রায়হান ও সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে মনে করছে পুলিশ।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, আহত ব্যক্তিরা অস্ত্রধারীদের লক্ষ্য ছিলেন না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাজারে আতঙ্ক ছড়াতেই গুলি ছোড়া হয়েছে। অস্ত্রধারীরা কী উদ্দেশ্যে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

গুলির ঘটনার পর রাত ১১টার দিকে চুরখাঁরহাট বাজারে হ্যান্ডমাইকে সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দেন এএসপি তারেক আজিজ। তিনি রায়হানকে জীবিত ধরতে সবার সহযোগিতা চান এবং মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার অনুরোধ জানান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রায়হান বিদেশে পলাতক চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী। বড় সাজ্জাদের বাহিনীর হয়ে তিনি চট্টগ্রাম নগর ও আশপাশের উপজেলায় অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছেন বলে পুলিশের অভিযোগ। গত ২৯ জুলাই রাতে নোয়াখালীতে তাঁকে গ্রেপ্তারের অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যান।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

মোটরসাইকেলে এসে শটগান ও পিস্তলে গুলি, বাড়ির পর দোকানে হামলা গুলিবিদ্ধ- ১

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ফার্নিচার ব্যবসায়ী...

More like this

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...