[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদরাজনীতিএনসিপির চার নেতার পদত্যাগ

এনসিপির চার নেতার পদত্যাগ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৫ আগস্ট) লিখিতভাবে তারা পদত্যাগ করেন।

দলের নীতি, নৈতিকতা ও আদর্শ ঠিক নেই উল্লেখ করে দলত্যাগের কারণ দেখিয়েছেন পদত্যাগপত্রে।

পদত্যাগ করা নেতারা হলেন- এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।

আলাদা লিখিত আবেদনে বলা হয়, আমি এ দলের সদস্য হিসেবে বেশ কিছুদিন ধরে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু দলের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে এনসিপির সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

আমি স্বেচ্ছায় সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পদত্যাগপত্রটি গ্রহণ করতে আপনাকে (নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্নয়কারী ফাইজুল ইসলাম) বিনীতভাবে অনুরোধ করছি।

এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান বলেন, পদত্যাগপত্রটি আমরা চারজন জমা দিয়েছি। সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে পদত্যাগ করেছি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা সমন্নয় কমিটির প্রধান সমন্নয়কারী জাবেদ রাসিন বলেন, পদত্যাগের বিষয়টি আমার এখনও জানা নেই। খোঁজ নিয়ে পদত্যাগের কারণ জানতে চেষ্টা করছি।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this