[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে এসএমজির গুলি-শটগান কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রামে এসএমজির গুলি-শটগান কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সিএমপি পুলিশের বিশেষ অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়- এসএমজির ১১ রাউন্ড তাজা গুলি ও শটগানের ৬ রাউন্ড কার্তুজ।

সোমবার (১ সেপ্টেম্বর) দিনগত মধ্য রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার দোতলা মসজিদ সংলগ্ন আলম কুটির গলির দেলোয়ার হোসেনের কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে কলোনির ৭ নম্বর কক্ষ থেকে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ।

সিএমপি’র বাকলিয়া থানার ওসি ইখতিয়ারউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—লোহাগাড়া থানার হাজী পাড়ার বাসিন্দা আবুল খায়ের ওরফে বালু মিয়ার ছেলে মো. রুবেল (২৫) এবং কক্সবাজার মহেশখালীর কালারমারছড়ার ফকিরাজোম পাড়ার সাব্বির আহমদের ছেলে আজিজুল হক ওরফে আজিজ (৩৭)। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের কালামিয়া বাজার ও অক্সিজেন কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this