[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদশিক্ষাডাকসু নির্বাচন: ছাত্রদল প্যানেলের প্রার্থীদের শপথ আজ

ডাকসু নির্বাচন: ছাত্রদল প্যানেলের প্রার্থীদের শপথ আজ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা আজ রবিবার (৭ সেপ্টেম্বর) শপথবাক্য পাঠ করবেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় আনুষ্ঠানিকভাবে তারা শপথবাক্য পাঠ করবেন। ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা এবং হল সংসদসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীগণ শপথবাক্য পাঠ করবেন।

এতে আরো জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ওই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকতে আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতকার্যদের শুভেচ্ছা জানিয়েছেন গো-এডুকেট কনসালটেন্টসির পরিচালক সৈয়দ নাদিমুল আহাসান

নিজস্ব প্রতিবেদক | এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট...

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি: উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে শুক্রবার সম্পন্ন হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ)...

আবুরখীল অজান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবুরখীল অজান্তা সরকারি প্রাথমিক...