[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদস্বাস্থ্যকুমড়ার বীজে লুকিয়ে আছে ১০ জাদুকরী শক্তি

কুমড়ার বীজে লুকিয়ে আছে ১০ জাদুকরী শক্তি

প্রকাশিত :

নিউজলাইন ডেস্ক

spot_img

প্রতিদিনের খাবারের তালিকায় ছোট্ট কিছু পরিবর্তনই এনে দিতে পারে বড় উপকার। তারই এক অনন্য উদাহরণ কুমড়ার বীজ। সকালে খালি পেটে কিংবা নাস্তায় ড্রাই ফুড হিসেবে এটি খেলে শরীরে পাওয়া যায় প্রচুর শক্তি ও নানা অপরিহার্য পুষ্টি উপাদান।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত কুমড়ার বীজ খেলে শুধু শক্তি বাড়ে না, বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে হৃদ্‌যন্ত্র, হাড়, মস্তিষ্ক ও ত্বক, সবকিছুর ওপর ইতিবাচক প্রভাব পড়ে।

কেন এত বিশেষ কুমড়ার বীজ?

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ–এর এক প্রতিবেদনে জানানো হয়, কুমড়ার বীজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস, কপার, আয়রন, ভিটামিন ই এবং ফাইবার। প্রতি ১০০ গ্রামে পাওয়া যায় প্রায় ৫৬০ ক্যালোরি, যা শরীরকে সারাদিন কর্মক্ষম রাখে।

মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের পুষ্টিবিদ শরীফা আক্তার শাম্মী পরামর্শ দিয়েছেন, প্রতিদিন ১৫ থেকে ২০টি কুমড়ার বীজ খাওয়া একজন সুস্থ ব্যক্তির জন্য যথেষ্ট।

কুমড়ার বীজের ১০ উপকারিতা

পুষ্টিতে ভরপুর: প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ।

হৃদ্‌যন্ত্র রক্ষা করে: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: দস্তা (জিঙ্ক) শরীরকে করে শক্তিশালী।

হাড়ের সুরক্ষা দেয়: ফসফরাস ও ম্যাগনেসিয়াম হাড় মজবুত রাখে।

ভালো ঘুম আনে: ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড মানসিক চাপ কমিয়ে সেরোটোনিন তৈরিতে সহায়তা করে।

বার্ধক্য ধীর করে: অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতি ঠেকায়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: কম গ্লাইকেমিক ইনডেক্স রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে।

হজমশক্তি ভালো রাখে: ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক: স্বাস্থ্যকর ফ্যাট খারাপ কোলেস্টেরল কমায়।

চুল ও ত্বকের যত্ন নেয়: ভিটামিন ও খনিজ সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে।

কীভাবে খাবেন?

কুমড়ার ভেতর থেকে বীজ আলাদা করে প্লেটে ছড়িয়ে রোদে শুকিয়ে নিন। চাইলে হালকা ভেজে ড্রাই ফুড হিসেবে খাওয়া যায়। সকালের নাস্তায় বা বিকেলের খাবারের সঙ্গে এটি বেশ উপকারী।

সতর্কতা

অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন। আর অতিরিক্ত খেলে উল্টো ক্ষতি হতে পারে, কারণ এতে ক্যালোরি বেশি। তাই পুষ্টিবিদদের মতে, প্রতিদিন ১৫ থেকে ২০টি বীজই যথেষ্ট।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত নেজাম উদ্দিনকে বাঁচাতে সাহায্যের আবেদন: প্রয়োজন ৫০ লাখ টাকা

সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম: চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বাসিন্দা মো. নেজাম উদ্দিন (৪৬) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।...

ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. এস এম জিয়াউদ্দিন...

রোগীকল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালস্থ হাসপাতাল সমাজসেবা কার্যালয়াধীন রোগীকল্যাণ সমিতি পবিত্র মাহে...