[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামনাইক্ষ্যংছড়িতে অ্যাসিড নিক্ষেপে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়িতে অ্যাসিড নিক্ষেপে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অ্যাসিড নিক্ষেপ করে জেসমিন আক্তার (২২) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত স্বামী তোহা প্রকাশ পেটাইন্না (২৫)কে শনিবার (১৩ সেপ্টেম্বর) গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার রামু উপজেলার দক্ষিণ করলিয়া মোরা গ্রামের আলী হোছনের মেয়ে এবং গ্রেপ্তার তোহা প্রকাশ পেটাইন্না নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে নারিচবুনিয়া এলাকার ফোর এইচ কোম্পানির ১৫নং রাবার বাগানের স্টাফ ঘরে জেসমিন আক্তারকে অ্যাসিড নিক্ষেপ করে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। এর পরই তদন্ত শুরু হয় এবং শনিবার ভোরে আসামিকে গ্রেপ্তার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসরুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বান্দরবান আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও আসামির সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না তা তদন্ত করছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this