[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদস্বাস্থ্যপ্রেসক্রিপশনের ছবি তোলা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিষিদ্ধ

প্রেসক্রিপশনের ছবি তোলা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিষিদ্ধ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধিরা এখন থেকে সপ্তাহে দুই দিনের বেশি সরকারি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। দেখা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।

স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো এই পরিপত্রে মোট আটটি নির্দেশনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতি সপ্তাহে শুধুমাত্র সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ওষুধ কম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এ সময়ের বাইরে কোনো প্রতিনিধি হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করতে পারবেন না। সাক্ষাতের সময় সবার গলায় নিজ নিজ কম্পানির পরিচয়পত্র দৃশ্যমান রাখতে হবে।

রোগীর তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহারও বন্ধ করা হয়েছে। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার অনুমোদিত।

চিকিৎসকদের টেবিলে বেসরকারি ওষুধ কম্পানির সরবরাহকৃত ওষুধের তালিকা রাখাও নিষিদ্ধ। হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে ওষুধ কম্পানির প্রতিনিধিদের ভিড় দীর্ঘদিন ধরে সমস্যা সৃষ্টি করে আসছে।

এই কারণে রোগীরা ভোগান্তিতে পড়েন এবং হাসপাতালের কর্মপরিবেশ ব্যাহত হয়। এছাড়া চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করে নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখানোর অভিযোগও রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যখাতে শৃঙ্খলা আনার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নতুন নির্দেশনাও তারই অংশ।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত নেজাম উদ্দিনকে বাঁচাতে সাহায্যের আবেদন: প্রয়োজন ৫০ লাখ টাকা

সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম: চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বাসিন্দা মো. নেজাম উদ্দিন (৪৬) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।...

ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. এস এম জিয়াউদ্দিন...

রোগীকল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালস্থ হাসপাতাল সমাজসেবা কার্যালয়াধীন রোগীকল্যাণ সমিতি পবিত্র মাহে...