[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদআন্তর্জাতিকট্রাম্পের ১০০ শতাংশ শুল্কারোপের হুমকিতে চীনের প্রতিক্রিয়া

ট্রাম্পের ১০০ শতাংশ শুল্কারোপের হুমকিতে চীনের প্রতিক্রিয়া

প্রকাশিত :

আন্তর্জাতিক ডেস্ক

spot_img

রাশিয়া থেকে তেল কেনার দায়ে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্কারোপ করতে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং ট্রাম্পের এমন আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছে। খবর: এনডিটিভি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সংঘাত সমাধানে বেইজিং শান্তি আলোচনার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন,‘ যুদ্ধ কখনও সমস্যার সমাধান করতে পারে না। এ অবস্থায় নিষেধাজ্ঞা আরোপ পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলবে।’

চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) স্লোভেনিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী তানজা ফাজনের সঙ্গে দেখা করার পর লুব্লিয়ানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ওয়াং ই বলেন, ‘যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই চীনের। কারণ চীন সব সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়ে আসছে। তিনি আরও বলেন, ‘চীন ও ইউরোপের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়; বরং বন্ধু হওয়া উচিত। একে অপরের মুখোমুখি হওয়ার পরিবর্তে সহযোগিতা করা উচিত।’

গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করার আহ্বান জানানোর পর চীনা পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

ব্যবসায়ীদের সাথে বৈঠক: ৬টার পর শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল

​ডেস্ক রিপোর্ট: সারাদেশে সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা বলবৎ থাকছে।...

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আল-খুমস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের দুইটি নৌকা ডুবে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে...

আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ...