[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদঅর্থনীতিউৎপাদন শুরুর ১২ ঘন্টার মধ্যেই বন্ধ সিইউএফএল

উৎপাদন শুরুর ১২ ঘন্টার মধ্যেই বন্ধ সিইউএফএল

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

দীর্ঘ সাত ছয় মাস বন্ধ থাকার পর বহুল আলোচিত রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) মাত্র ১২ ঘণ্টা উৎপাদন চালু রাখতে পারল না।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বহু প্রতীক্ষার পর কারখানার উৎপাদন শুরু হলেও, রবিবার বিকেল সোয়া ৩টার মধ্যেই সেটি আবারও বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, “যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন বন্ধ রয়েছে। আমি বর্তমানে প্ল্যান্টে আছি, পরে বিস্তারিত জানাব।” তবে পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রায় সাত মাস ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ১১ এপ্রিল থেকে অচল হয়ে পড়েছিল দেশের অন্যতম বৃহৎ সার কারখানাটি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

যদিও গত ১৯ অক্টোবর গ্যাস সরবরাহ পুনরায় চালু হয়, এবং সপ্তাহখানেক যান্ত্রিক প্রস্তুতির পর শনিবার রাতে উৎপাদন শুরু করে সিইউএফএল। কিন্তু ঘণ্টা কয়েকের মধ্যেই আবার থেমে যায় সেই উৎপাদন।

কেজিডিসিএলের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আজম খান বলেন, “আমরা গ্যাস সরবরাহের ক্ষেত্রে কোনো বাধা দিইনি। সরকারিভাবে কারখানা চালু বা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়, যা চাহিদার ওপর নির্ভর করে।”

দেশের কৃষিনির্ভর অর্থনীতির জন্য এই কারখানার পুনরায় বন্ধ হয়ে পড়া এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this