নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাউজানে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ, রাউজান হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট এবং রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদ, এই তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
শুক্রবার, ১২ ডিসেম্বর (সন্ধ্যায়) সুলতানপুর প্রসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে অনুষ্ঠিত
প্রার্থনা সভায় সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা জাতীয় স্বার্থে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। উপস্থিত সকলে সাবেক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে প্রার্থনা করেন।
ধানের শীষ সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিঠু পবিত্র বৈদিক শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন ধানের শীষ সমর্থক গোষ্ঠী সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিঠু, পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি সদীপ দে (সজীব) ও সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী, রাউজান ঐক্য কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক ত্রিফল চৌধুরী, রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব দাশ প্রমুখ।
পুরোহিত নকুল চক্রবর্তী প্রার্থনা পরিচালনা করেন। অন্যান্যদের মধ্যে পল্টু বিশ্বাস, তপন চৌধুরী (মনু), অরুন বিশ্বাস, অনুপম দাশগুপ্ত, সমীর রায় চৌধুরী, তাপস সেন, শংকর দে, জনি দাশ, কাজল দাশ, নকুল চক্রবর্তী, দুর্জয় চক্রবর্তী, সজীব চক্রবর্তী সহ পরিষদ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার পাশাপাশি রাউজানের গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দীর্ঘায়ু কামনা করা হয়। একইসঙ্গে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।