রাউজান পৌরসভার ঐতিহ্যবাহী সংগঠন অন্বেষা সংসদের বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলনমেলা আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংগঠনের আয়োজনে গত ২৪ই জানুয়ারী শনিবার সকালে কুমিল্লা এবং চট্টগ্রাম ডিসি পার্ক আনন্দ ভ্রমনে বের হয় ভ্রমণের উক্ত পরিবহণ।
ডিসি পার্ক ও কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থান, পরিবেশ দর্শন করেন। দর্শনার্থীরা প্রকৃতির অপরূপ পরিবেশে নিজেদেরকে হারিয়ে ফেলেন।
ভ্রমনে সাংবাদিক, শিক্ষক, ব্যাবসায়ীসহ সংগঠনের প্রাক্তন ও বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যমন্ডলী মহোদয়গন উপস্থিত ছিলেন।