[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলাড. জ্ঞানশ্রী মহাস্থবিরের তিনদিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের তিনদিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ সাংঘীক মনীষা,একুশে পদক প্রাপ্ত ত্রয়োদশ সংঘরাজ অগ্রমহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের তিনদিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া নানা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।শেষদিন শুক্রবার দ্বিতীয় পর্বে অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
তিনি বলেন জ্ঞানশ্রী মহাস্থবির ছিলেন মানবিক মানুষ। তিনি আমার পাশের গ্রামের একজন আলোকিত মানুষ ছিলেন। রাউজানের গর্বিত সন্তান ছিলেন। তিন আরো বলেন আমি বৌদ্ধ ধর্মের বই পড়ি এবং উল্লেখ্যযোগ্য দিকগুলো খুঁজি।
নবনির্বাচিত সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির ও শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথেরো দুই অধিবেশনে সভাপতিত্ব করেন। আশীর্বাদক ছিলেন সদ্ধর্মবারিধি প্রিয়দশী মহাথেরো। উদ্বোধক ছিলেন প্রজ্ঞানন্দ মহাথেরো এবং প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ধর্মদূত ড. সংঘপ্রিয় মহাথেরো।
বিশেষ অতিথি ছিলেন কর্মযোগী শ্রদ্ধালংকার মহাথেরো,সৌম্যসারথী শাসনমিত্র মহাথেরো, রত্নপ্রিয় মহাথেরো, ভদন্ত বসুমিত্র মহাথেরো, সদ্ধর্মদূত শীলভদ্র মহাথেরো, কর্মদূত জিনালংকার মহাথেরো, বিমলজ্যোতি মহাথেরো, শুভদর্শী মহাথেরো, শাসনপ্রিয় মহাথেরো, দেবমিত্র মহাথেরো, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া,আদর্শ কুমার বড়ুয়া, ডা. প্রীতি বড়ুয়া, ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী, প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া, দেবাশিষ বড়ুয়া, সুশীল কান্তি বড়ুয়া, অধ্যাপিকা বড়ুয়া, কেমি বড়ুয়া মুক্তা, সোহেল বড়ুয়া ও বিদ্রোহী বড়ু য়া। অনুষ্ঠানে মঙ্গলাচরণ পাঠ করেন সুগতবংশ ভিক্ষু।

সভাপতির ভাষণ দেন ধর্মসারথি শাসনানন্দ মহাথেরো এবং স্বাগত বক্তব্য রাখেন সৌমেন চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, সাংবাদিক প্রণব বড়ুয়া অর্নব, শাসনরক্ষিত মহাথেরো, ভদন্ত তিলোকাবংশ মহাথেরো, প্রকৌশলী অসীম বড়ুয়া, রিটন বড়ুয়া, ভদন্ত বুদ্ধরত্ন মহাথেরো, আনন্দ মোহন বড়ুয়া, এম, বোধিমিত্র মহাথেরো ও ব্যাংকার সৈকত বড়ুয়া।

এর আগে সকালে প্রথম পর্বে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের পারলৌকিক নির্বাণসুখ কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদানে আশীর্বাদক ছিলেন শীলরক্ষিত মহাথেরো ও ধর্মদর্শী মহাথেরো। এবং মুখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথেরো। উদ্বোধক ছিলেন প্রজ্ঞানন্দ মহাথেরো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়ানন্দ মহাথেরো, ধর্মসেন মহাথেরো, জ্ঞানপ্রিয় মহাথেরো, জিনানন্দ মহাথেরো, ধর্মপাল মহাথেরো, সুমঙ্গল মহাথেরো, অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো, বিনয়পাল মহাথেরো, শীলরক্ষিত মহাথেরো, বোধিপাল মহাথেরো ।
তিনদিনব্যাপী এ জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের পদচারণায় পশ্চিম বিনাজুরি এলাকা মহামিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানশেষে ধর্মীয় রীতি অনু-যায়ী মহামান্য ত্রয়োদশ একুশে পদক প্রাপ্ত সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের দেহধাতু দাহ করা হয়।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...