
রতন বড়ুয়া,চট্টগ্রাম : এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪২ বছর পূর্বে অর্থাৎ ১৯৮৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার পার্টির মাধ্যমে মিলিত হয়ে জীবনে দ্বিতীয় বার যেন যৌবনে পদার্পণ করলো ওরা ২৩জন।
একে-অপরের দেখা মাত্রই একটা হৈচৈ সোরগোল পরে যায় নিজেদের মধ্যে। এমন কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে যায় আশপাশের পথচারী ও রেস্টুরেন্টের তরুণ তরুণী দোকানদার সহ ওয়েটারগণ। এসময় একটা দৃষ্টি নন্দন প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ।
জানা গেছে অনলাইন ফেইসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের বদন্যতায় এঁরা সবাই সবাইকে খুঁজে পেয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলো দীর্ঘদিন।
একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করায়, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি এবং ২৪শে ফেব্রুয়ারিতে এদের সফলতা পায় মিলন মেলায়। চট্টগ্রাম চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় “সাদিয়া কিচেন” খ্যাত রেস্টুরেন্টে ইফতার পার্টির উদ্দেশ্যে মিলিত হন ৮৪’র ব্যাচ।

এসময় যার সাথে যার ঘনিষ্ঠতা একটু বেশি ছিল, শুধু তাঁরা-তাঁরা-ই সভ্যতার বাঁধ ভেঙে কৈশোরে ফিরে গিয়ে পুরনো দিনের স্মৃতির পাতায় খসিত কালির আঁচড়ে গল্প গুলো ইনিয়ে বিনিয়ে বলতে শুরু করেন তারা।
জানা গেছে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে একসাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তরুণদের এই দল।
ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ষাটোর্ধ সময়টা কিভাবে পার করলো তারা নিজেরাই যেন ভুলে গিয়েছিল এই মিলন মেলায়। এবিষয়ে তাদের মুখ থেকে শুনে নিব তাদের সেই স্মৃতিচারন ।
“৮৪ ব্যাচের বন্ধুত্বের মধ্যে উপস্থিত ছিলেন ক’জন মোঃ নূর খান, মোঃ ইকবাল হোসেন, আবুল কালাম আজাদ, দোস্ত মোহাম্মদ, মোঃ ইব্রাহিম, মোঃ ইলিয়াস চৌধুরী, দিদারুল আলম,আবুল কালাম, আ ন ম ইব্রাহিম, জসিম উদ্দিন , আলী আযম খান,মোহাম্মদ মোরশেদ, শেখ মহিউদ্দিন, মোহাম্মদ সোহরাব খান সুমন,দিদারুল ইসলাম,নজরুল ইসলাম, রুহুল আবেদীন, মুহাম্মদ ইছা, মোহাম্মদ নাছির উদ্দিন, দিদারোল আলম ও বিমান কান্তি ঘোষ শিমুল প্রমুখ ।

