[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামফুলের হাসি স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল...

ফুলের হাসি স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক : ফুলের হাসি স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। ফুলের হাসি ফাউন্ডেশন এর উদ্যোগে ফুলের হাসি স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরন ও দোয়ার আয়োজন করা হয়।

ফুলের হাসি ফাউন্ডেশন অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম নাসরিন তমা ও শিক্ষার্থী পারুল বেগমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন হাফেজ মারুফ। শুরুতে কোরান খতম দেয়া হয়।

ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক সাবরিনা আফরোজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলের হাসি ফাউন্ডেশন উপদেষ্টা মানবিক ব্যাক্তিত্ব এম এ সবুর, ফুলের হাসি ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক মো. কামাল, নির্বাহী পরিচালক লাইট ফাউন্ডেশন জহির উদ্দিন বাবর, হোপ রাইজ স্কুলের চেয়ারম্যান ফয়সাল মুন, অপারেজয় বাংলাদেশ এর চট্টগ্রাম ইনচার্জ জিনাত আরা বেগম, বিশিষ্ট ব্যাবসায়ী গিয়াস উদ্দিন চৌধুরী, সি আই ডি জয়নাল হোসেন, সাংবাদিক রতন বড়ুয়া, ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজে পরিচালক, আবদুল্লাহ আল নোমান, হোসেন, সুমন চৌধুরী, নয়ন খান,মিম আক্তার, কেয়া মনি, টি আই সৌরভ, সুবর্না, মেহেদী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সম্মান দেয়ার মালিক মহান আল্লাহ।তিনি বাদশা কে ফকির আর ফকির কে বাদশা করেন। সমাজের মানুষ যদি যার যার অবস্থান হতে ছোট ছোট কর্মসুচীর মাধ্যমে মানবিক হয়ে আগামীর নতুন প্রজম্মকে উদার, সৎ ও মানবিক হওয়ার শিক্ষা দিতে পারে তাহলে এই সমাজ পরিবর্তন হবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।

বিশেষ অতিথি এম এ সবুর বক্তব্যে বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষা কেবল চলতে ফিরতে প্রয়োজন হয় কিন্তু নৈতিক,সামাজিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত না হলে সমাজ সংস্কারে এর প্রভাব পড়বেনা।।প্রতিটা পরিবার থেকে মানবাধিকার নিশ্চিত করতে হবে। মানবতায় সবাইকেই সাধ্যমতো এগিয়ে আসতে হবে।

সভাপতি তসলিম হাসান হৃদয় বলেন, ফুলের হাসি ফাউন্ডেশন কর্তৃক পুরো মাসব্যাপী বিভিন্ন ধাপে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের কর্মসুচী চলমান থাকবে।

এছাড়াও সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে সকল মানবিক কর্মকান্ডে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মারুফ ।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this