[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলারাউজানে বিদর্শনাচার্য পঞ্ঞাদীপ মহাথের’র একক ধর্মদেশনা

নীরব ভূমি অপ্রমাদ ভাবনা কেন্দ্রে প্রতিষ্ঠিত হবে আধ্যাত্নিক সাধনা কেন্দ্র

রাউজানে বিদর্শনাচার্য পঞ্ঞাদীপ মহাথের’র একক ধর্মদেশনা

প্রকাশিত :

রতন বড়ুয়া

spot_img

রতন বড়ুয়া, চট্টগ্রাম :  রাউজান উপজেলার মধ্যম বিনাজুরী গ্রামের শান্ত-নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ‘নীরব ভূমি অপ্রমাদ ভাবনা কেন্দ্র’-এ গত ২০ মার্চ ২০২৬, শুক্রবার ‘ধর্মদর্শন সেবক পরিষদ’-এর উদ্যোগে এক অনন্য সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদর্শনাচার্য, অভিধর্ম কথিক, বহুভাষাবিদ ও পণ্ডিত সুদেশক ভদ্দন্ত পঞ্ঞাদীপ মহাথের একক ধর্মদেশনা প্রদান করেন।

তাঁর প্রজ্ঞাময় দেশনায় উপস্থিত পুণ্যার্থীরা গভীরভাবে উপকৃত হন। এ সময় আরও উপস্থিত ছিলেন মধ্যম বিনাজুরী শান্তিধাম বিহারের অধ্যক্ষ ভদ্দন্ত তপানন্দ ভিক্ষু, মধ্যম ইদিলপুর জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ জয়শ্রী ভিক্ষুসহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘ।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ভাবনা কেন্দ্রের প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব লায়ন ছোটন বড়ুয়া।

উদ্বোধনী বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্টপোষক লায়ন ছোটন বড়ুয়া

শুভেচ্ছা বক্তব্য রাখেন ত্রিপিটক রিসার্চ সোসাইটি’র সভাপতি লায়ন তমাল কান্তি বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন তীর্থসুধাকর বাবু জাপান বড়ুয়া।

ভাবনা কেন্দ্রের সেবক কমিটির সভাপতি বাবু বাসু বড়ুয়া, সাধারণ সম্পাদক শিক্ষক মিঠুন বড়ুয়া, বাপ্পী কুমার বড়ুয়া, কৃষানু বড়ুয়া,অর্থ সম্পাদক প্রজ্ঞাজয় বড়ুয়া, চন্দন বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, ইঞ্জিনিয়ার রিপন বড়ুয়া, প্রীতম বড়ুয়া, সুপম বড়ুয়া, সৌরভ বড়ুয়া, অপূর্ব বড়ুয়া, রবি বড়ুয়া, রোমেন বড়ুয়া, ডাক্তার রাজু বড়ুয়া, ছোটন বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া, সৌমেন বড়ুয়া প্রমুখ ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মিঠুন বড়ুয়া। সদ্ধর্মদেশনা শ্রবণের জন্য বিপুল সংখ্যক পুণ্যার্থী সমবেত হন। ধর্মদেশনা শেষে নীরব ভূমি অপ্রমাদ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ভদ্দন্ত পঞ্ঞাদীপ মহাথের এখানে একটি পরিয়ত্তি শিক্ষা কেন্দ্র ও ভাবনা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশ্বের সকল প্রাণীর হিত-সুখ ও মঙ্গল কামনার মধ্য দিয়ে পুণ্যময় এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, বৌদ্ধদের পুণ্যভূমি হিসেবে পরিচিত মধ্যম বিনাজুরী গ্রামের ছায়া সুনিবিড়, নিরিবিলি ও শান্ত পরিবেশ ভাবনার জন্য অত্যন্ত উপযোগী।

২০১০ সাল থেকে ভদ্দন্ত পঞ্ঞাদীপ মহাথেরের তত্ত্বাবধানে এখানে নিয়মিতভাবে বিদর্শন ভাবনা কোর্স ও ধর্মদেশনা অনুষ্ঠিত হয়ে আসছে |

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this