রতন বড়ুয়া,চট্টগ্রাম : রাউজান উপজেলার পশ্চিম গুজরা সরকার পাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপি মহানামযজ্ঞ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন হয়েছে। গত ২১ ও ২২ মার্চ ২০২৬ শ্রীশ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এবং মন্দির উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এই উৎসবে হাজার হাজার ভক্তপ্রাণ নরনারী উপস্থিত ছিলেন।

অনুষ্টানসূচির মধ্যে ছিল ধর্মীয় গীতাঞ্জলী, নৃত্যানুষ্ঠান, মহানাম যজ্ঞের শুভ অধিবাস, সম্মাননা প্রদান,কৃঞ্চলীলা প্রদর্শন ও অন্নপ্রসাদন আস্বাদন।
এ উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্টান সহ- অর্থ সম্পাদক জুয়েল ভট্টাচার্যের সঞ্চালনায় ও মন্দির কমিটির সভাপতি অসিত কৃঞ্চ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সভাপতি মানু দে, সাধারন সম্পাদক ভানু দে, সুমন চৌধুরী, অধীর দে, অর্থসম্পাদক বিপ্লব দে, সাংগঠনিক সম্পাদক সুমন বৈদ্য, সদস্য সচিব জিকু মহাজন,সদস্য সঞ্জয় দে ও অসীম মহাজন ।
অনুষ্টানে মন্দির উন্নয়নে অবদান রাখায় কালিপদ ভট্টাচার্য,মানু দে,সাজু মহাজন,অসিত কৃঞ্চ চৌধুরী,দুলাল কান্তি দে,টুটুন মহাজন,লিটন মহাজন,রনজিত দাশ,মানস ভট্টাচার্য জয়,ও মিলন কান্তি ঘোষকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।