নিজস্ব প্রতিবেদক : আনোয়ারা উপজেলাধীন প্রাচীনতম ঐতিহ্যবাহী মামুর খাইন শ্রী শ্রী হরি মন্দির পরিচালনা পরিষদ ২০২৬ গঠনকল্পে এক সভা পরিচালনা পরিষদের সভাপতি অনিল আইচ এর সভাপতিত্বে গত ২২ শে মার্চ বিকাল তিনটায় মন্দির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পরিচালনা পরিষদের নতুন নেতৃত্ব নির্বাচন প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত ৭ সদস্য সাব কমিটি ও মন্দির সদস্যদের সর্বোচ্চ কন্ঠ ভোটে শ্রী গৌতম কুমার গুহ বাচ্চু সভাপতি, শ্রী উজ্জ্বল দাশ কার্যকরী সভাপতি, লায়ন শ্রী সন্তোষ কুমার নন্দী সাধারণ সম্পাদক,শ্রী মিল্টন নন্দী অর্থ সম্পাদক, শ্রী নেপাল আইচ সাংগঠনিক সম্পাদক, নির্বাচিত হয়।।উল্লেখ্য পরবর্তী কর্ম দিবসে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ৩ বৎসরের জন্য গঠন করা হবে। সুষ্ঠ, সুন্দরভাবে পরিচালনা পরিষদ গঠন প্রক্রিয়ায় সহযোগিতা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত পরিচালনা পরিষদ গঠন সাব কমিটি সকল সদস্যদের ধন্যবাদ জানান।
এক প্রতিক্রিয়ায় নির্বাচিত পরিচালনা পরিষদ প্রাচীনতম ঐতিহ্যবাহী উত্তম মন্দির পরিচালনা ও অসমাপ্ত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বেগবান করার লক্ষ্যে সকল সদস্য এবং সনাতনী ব্যক্তিবর্গের সহযোগিতা প্রত্যাশা করেন।।।