নিজস্ব প্রতিবেদক : সাউথ এশিয়া রেডিও ক্লাব ( সার্ক) বাংলাদেশ এর ব্যবস্হাপনায় সাংবাদিক নুর মোহাম্মদ এর সার্বিক তত্ত্বাবধানে বেতার বিষয়ক ডিএক্স প্রদর্শনী ও সন্মাননা প্রদান অনুষ্ঠান সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় রাউজান উপজেলার কচুখাইনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক লেখক সংবর্ধিত জন নাজিম উদ্দিন চৌধূরী এনেল।
এসময় আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও সংগঠক মিলন বৈদ্য শুভ, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী সংবর্ধিতজন অঞ্জন দাশ সহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন সবসময় এই প্রতিষ্ঠান বিভিন্ন গুনীজনদের সন্মানিত করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও গুনীদের সন্মানিত করে এর ধারাবাহিতা বজায় রেখেছে।