আনজুমানে বেতাগীয়া মুহাম্মদীয়ার উদ্যোগে পীরে কামেল, কুতুবুল আকতাব হযরত শাহসূফী মাওলানা মুহাম্মদ ছাহেব ( রহ:) 'র এর ৪৯ তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল, মুরিদান ও ভক্তবৃন্দের ৫৪ তম মহান ভ্রাতৃ সম্মেলন উপলক্ষে ফাতেহা শরীফ গত ২৮ মার্চ ২০২৬ শনিবার বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইস্হ মুহাম্মদীয়া দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মাহফিলে নছিহত পেশ, খতমে খাজেগান ও আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ আরিফুর রহমান ( ম: জি : আ:) ।
এতে কর্মসূচির মধ্য ছিল পবিত্র খতমে কোরআন, খতমে খাজেগান, " স্মরণে ত্বরণ, অস্মরণে মরণ " গ্রন্হের মোড়ক উম্মোচন, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ
ইছালে ছওয়াব উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্য পেশ করেন আনজুমানে বেতাগীয়া মুহাম্মদীয়ার সভাপতি ডা: মোহাম্মদ আবদুল মান্নান। এতে আরো উপস্হিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার ফারুকী, মুফতি মোহাম্মদ সালেহ সূফিয়ান ফরহাদাবাদী, মাওলানা লুৎফর রহমান, মাওলানা এম নওশাদুল হক, মোহাম্মদ নাছির উদ্দিন সহ দরবারের অনেক ভক্ত- মুরিদান, আশেকান, সামাজিক ব্যক্তিবর্গ, গ্রামবাসী ও সংশ্লিষ্ঠ কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হযরত মাওলানা মুহাম্মদ ছাহেব ( রহ:) আজীবন মানবসেবা, ধর্ম ও ত্বরিকতের প্রচার- প্রসারে কালজয়ী ভূমিকা পালন করেছেন। ভক্ত - আশেকদের নৈতিক ও মানবিক উৎকর্ষতা সাধনে এই মহান আউলিয়াকেরাম আলোকবর্তিকা রুপে পথ প্রদর্শক ছিলেন।