
সিদুল কান্তি ধর : শিক্ষকতা মহান পেশা। ব্যাচ ’৮৯ শিক্ষার্থীরা তাদের আন্তরিক অকৃত্রিম শ্রদ্ধা ভক্তি ও প্রেমের মাধ্যমে তা প্রমান করে দিল। শিক্ষক – শিক্ষার্থীদের মধ্যে মধুর সম্পর্ক জীবন নিয়ে বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্র রচনা করেছে।
সব ধরনের পারিবারিক সামাজিক ও রাজনৈতিক বাধাকে উপেক্ষা করে বাস্তবতার মুখোমুখি হয়ে চট্টগ্রাম শহরের কেন্দ্রস্হলে একটি রেস্টুরেন্টে রাজকীয় সংবর্ধনা প্রদান করেছে ১৯৮৯ সালে কৃতি এস এস সি শিক্ষার্থীরা।
অনেক বছর পর( প্রায় ৩৬ বছর পর) তাদের প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা। প্রায় ছয়মাস ধরে তাদের পরিকল্পনার মাহেন্দ্রক্ষণ ২৪ এপ্রিল ২০২৬ “গ্রান্ড মোগল” রেষ্টুরেন্ট হল।
শিক্ষার্থীদের কাছে, ছেলেমেয়েদের নিকট শিক্ষক ও মাতা পিতা কখনো বৃদ্ধ হয় না। তাদের কাছে তাদের শিক্ষক দেবতাতুল্য।

সৃষ্টিকর্তা,পিতা মাতা এর পর শ্রদ্ধার আসনে প্রয়োজনে নিজের সবটুকু উজাড় করে দেয় শিক্ষকের জন্য। অন্ধ চোখে দেখে না বোবা কথা বলতে পারে না কিন্তু শিক্ষকের আশীর্বাদ পেলে সে ছেলে নতুন জীবন লাভ করে।
সে ভাবে আমার জীবনে চলার পথে সে আলো প্রয়োজন তা জ্বালিয়ে দিয়েছেন আমার শিক্ষক। শিক্ষকের সেই শাসন আমার জীবনের পথপ্রদর্শক। আমার চোখের পর্দা কানের ময়লা পরিষ্কার করে দিয়েছেন আমার শিক্ষক।
এই বয়সে এসে উভয়ের জীবন সর্ম্পকে বাস্তব অভিজ্ঞতা আাদান প্রদানের একটা সেতু রচনা হয়।
বিশেষত অবসর সময়টা এমন এক বিষয় এমন এক সময় নিজেকে নিয়ে একা থাকা বড়ই কষ্ট। তখন কেউ এসে পুরনো স্মৃতি রোমন্থন করলে মনে হয় সে কর্মময় জীবন ফিরে এসেছে।
মনের স্মৃতিপটে সিনেমার পর্দার মত পুরানো কথা পরিকল্পনা কলিগদের স্মৃতি মনে পড়ে যায়। ফিরে পায় অতীতে হারিয়ে যাওয়া বন্ধুদের যৌবনে দল বেধে আড্ডা দেওয়া স্মৃতি চারন। মুছে যাওয়া নিজের উপর বিশ্বাস আবার দানা বাধা। সমাজ ও পরিবারের কাছে সে অজানা লোকটির কদর সন্মান বেড়ে উঠে।
সে তুচ্ছ – তাচ্ছিল্য ব্যক্তিটি সমাজের চোখে আবার হিরো হয়ে উঠে। লোকে উনাকে সমীহ করে। দুষ্ট প্রকৃতির লোকেরা আতঙ্কে থাকে। সমাজ থাকে নিরাপদ।
প্রতিটি মানব শিশুর অর্ন্তনিহিত শক্তিকে জাগিয়ে উত্তপ্ত করে জ্ঞানের আলো প্রজ্বলিত করে সমাজের দেশের কল্যান সাধনে সদা বিজ্ঞান ভিত্তিক বিশ্ব সৃষ্টির পিছনে কাজ করেন শিক্ষক।
পিতা মাতা বড়ভাই শিক্ষক শ্বশুর দীক্ষাগুরু এনারা প্রত্যেকে গুরুত্বপূর্ণ গুরু। এরমধ্যে কেউ সৃষ্টিকর্তাকে দেখিনি কিন্তু আর ছয়জন রক্ত মাংসের গড়া সৃষ্টিকর্তার প্রতিনিধি। মানুষ পরিবার পরিজন সমাজ সভা সমাবেশ আকাশ বৃক্ষ লতা পশু পাখি প্রতিনিয়তই আমাদের শিক্ষা দান করে যাচ্ছে।
সব শিক্ষা বুঝতে পারি না বা গ্রহন করি না।একমাত্র বাস্তবমুখী শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন অতিবাহিত করি। যে শিক্ষার দ্বারা বুদ্ধি ও জ্ঞানকে পরিচালিত করে মানুষ এগিয়ে যায়।
যে শিক্ষা লাভ করে মনুষ্যত্ব বিকশিত হয় সে শিক্ষা মানুষ বিভিন্ন ভাবে আয়ত্ত করে।এর একটা মাধ্যম হল বিদ্যালয়।
যেটা লাভ করে মানুষ বাস্তব জীবন অতিবাহিত করে। তার জীবনের উন্নতির শেখর এই বিদ্যালয় রূপী পবিত্রতায় ভরা অনাবিল আনন্দের সাগর।
সেই সাগরের তরী বিদ্যালয়ের কক্ষ আর শিক্ষক হচ্ছেন নাবিক যিনি নিঃস্বার্থ ভাবে অক্লান্ত মনোযোগ দিয়ে তার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেন।
নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় ও অনুসরণীয় উদ্যোগ। এর ফলে তোমরা, আয়োজকরা এক অনন্য নজির স্থাপন করেছো।
অন্য পাঁচ-দশটা অনুষ্ঠানের মতো এখানে কোনো রাজনীতির গন্ধ ছিল না, দুরভিসন্ধিমূলক কোনো উদ্দেশ্য ছিল না ।
স্রেফ শিক্ষাগুরুদের সম্মান জানানোর মধ্য দিয়ে নিজেরা সম্মানিত হওয়া। সুন্দর, ছিমছাম, পরিপাটি একটা আয়োজন উপহার দিয়েছো তোমরা।
এজন্য ব্যাচ ‘৮৯, আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ধন্যবাদ পাওয়ার যোগ্য। আশা করি, এ ধারা অব্যাহত থাকবে এবং অন্যান্য ব্যাচের মধ্যেও এহেন উদ্দীপনা সঞ্চারিত হবে। ব্যাচ ‘৮৯-এর জন্য হৃদয় থেকে শুভকামনা।
সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রয়াত প্রধান শিক্ষক অরুন চন্দ্র দেব(মরনোত্তর), প্রধান শিক্ষক(অবঃ) অনুপ কুমার মহাজন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক(অবঃ) পরিমল কান্তি বড়ুয়া, সিনিয়র শিক্ষক(অবঃ) সমিরণ কুমার বড়ুয়া, সিনিয়র শিক্ষক(অবঃ) সুপক কুমার বিশ্বাস,সিনিয়র শিক্ষক(অবঃ) সিদুল কান্তি ধর, সিনিয়র শিক্ষক(অবঃ)স্বপন দাশগুপ্ত ও শিক্ষিকা(অবঃ) মিসেস সাধনা প্রভা বড়ুয়া।
সংবর্ধিত শিক্ষকদের মধ্যে আমাদের সময়ের দুজন সম্মানিত শিক্ষাগুরু রয়েছেন: শ্রদ্ধেয় সমীরণ কুমার বড়ুয়া মহোদয় এবং শ্রদ্ধেয় সুপক কুমার বিশ্বাস মহোদয়। উভয় মহোদয়-সহ সকল মহোদয়ের পাদপদ্মে অকৃত্রিম শ্রদ্ধা নিবেদন করছি।
জয়তু আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় জয়তু ব্যাচ ’৮৯ ।
লেখক -অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক, আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়।

