[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদUncategorizedবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে সিআরএ-এর আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে সিআরএ-এর আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের অন্যতম সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) দুপুরে নগরীর প্রবর্তক মোড় সংলগ্ন চট্টগ্রাম শিশু একাডেমী মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি সোহাগ আরেফিন-এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘চট্টগ্রাম প্রতিদিন’-এর উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআরএ-এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এবং সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং দায়িত্বশীল সাংবাদিকতার অপরিহার্যতা তুলে ধরেন। তারা বলেন, একটি সচল ও স্বচ্ছ গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম দর্পণ হিসেবে কাজ করে। বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকরা যেন ভয়হীন ও নিরপেক্ষভাবে সত্য প্রকাশ করতে পারেন, রাষ্ট্রকে সেই নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। গণমাধ্যমকে রাষ্ট্রের প্রতিপক্ষ না ভেবে উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করার ওপরও সভায় গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সিআরএ নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ এবং সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর। এছাড়া তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদোয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ এবং সদস্যদের মধ্যে মোস্তাফিজুর রহমান, মো. রিয়াজ উদ্দীন, রতন বড়ুয়া ও শাহেদুর রহমান মোর্শেদসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পেশাগত ঐক্য বজায় রাখা এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this