[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামফুলের হাসি ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন

ফুলের হাসি ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

রতন বড়ুয়া : আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই এই স্লোগানে ফুলের হাসি ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার শিল্পকলা একাডেমিতে গুনীজন সংবর্ধনা, বয়স্ক শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান, সুবিধা বঞ্চিত শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত এবং ফুলের হাসির মরহুম শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগমের তত্ত্বাবধানে সুবিধা বঞ্চিত শিশুদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় মুখর হয়ে উঠে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হল।
ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয় এর সভাপতিত্বে ও ফুলের হাসি স্কুলের প্রধান শিক্ষিকা সাবরিনা আফরোজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট মফিজুল হক ভুইয়া (পিপি)।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি । প্রধান আলোচক ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী
এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: শওকত হোসেন (পিপিএম),বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সহ সভাপতি প্রফেসর আবু তাহের চৌধুরী, মাই টিভি ব্যুরো চিফ মো: নুরুল কবির, বিশিষ্ট সমাজসেবক এম. এ সবুর, ক্যাপ্টেন মহসিন আলম, ক্যাপ্টেন সাঈদ, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী, ক্যাপ্টেন মহসিনুজ্জামান খান, তাহেরা বেগম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি -চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবু তৈয়ব

সাংবাদিক প্রনয় দাশ গুপ্ত, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য সাংবাদিক রতন বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মফিজুল হক ভুইয়া বলেন,সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসি ফাউন্ডেশনের পথচলার ৫ বছরে তারা মানবিক কার্যক্রম এর সাথে তিনি নিজেও জড়িত, সেই সাথে ফুলের হাসি ফাউন্ডেশন এর প্রতি শুভকামনা ও ফুলের হাসি স্কুলকে স্বাগতম জানান।
উদ্বোধক সাংবাদিক জাহিদুল করিম কচি বলেন, এই ধরনের কার্যক্রম এ সব সময় পাশে আছি, আসুন আমরা সবাই মানবিক হই।

প্রধান আলোচক কামরুল কায়েস চৌধুরী জানান, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই উদ্যোগ অসাধারণ, আশা করি ফুলের হাসি ফাউন্ডেশন সব সময় মানবিক কার্যক্রম এভাবেই করে এগিয়ে যাবেন।
সমাপনী বক্তব্যে সভাপতি তসলিম হাসান হৃদয় বলেন, আমি সব সময় চেষ্টা করি ভালো কাজে জড়িত থেকে ব্যাতিক্রম কিছু করতে, আশা করি সমাজের বিত্তবানরাও গরীব, অসহায়দের সাহায্য এগিয়ে আসবেন।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this